পলাশবাড়ীতে ট্রাক্টরে চাপায় পান ব্যবসায়ী নিহত।
- আপডেট সময় : ০১:২৯:৫৮ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২০ ১৩০ বার পড়া হয়েছে

মোঃ আবুল বাশার স্টাফ রিপোর্টার/ মোঃ মিনারুল ইসলাম ভ্রাম্যমাণ প্রতিনিধি::-
গাইবান্ধার পলাশবাড়ীতে স্যালোইঞ্জিন চালিত ট্রাক্টর চাপায় সেকেন্দার আলী ৫৩ নামে এক পান ব্যবসায়ী সড়ক দূর্ঘটনায় নিহত হয়েছেন। শনিবার সকাল ১১টার দিকে পৌরশহরের পলাশবাড়ী-ঘোড়াঘাট সড়কের কালুগাড়ী পানহাটী এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে। নিহত সেকেন্দার আলী জেলার সাদুল্যাপুর উপজেলার ইদিলপুর ইউনিয়নের সোনাতলা গ্রামের ইসমাইল গাছুর ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান সেকেন্দার আলী পেশায় একজন পান ব্যবসায়ী। তিনি পান বিক্রির জন্য ভোরে পলাশবাড়ী পানহাটে আসেন। সকাল ১১টার দিকে পানহাটী সংলগ্ন পলাশবাড়ী- ঘোড়াঘাট সড়ক পারাপারের সময় ঘোড়াঘাট থেকে পলাশবাড়ী মুখী মাটিবাহী একটি ট্রলি সেকেন্দারকে চাপা দেয়। তাকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত ডাক্তার সেকেন্দারকে মৃত ঘোষণা করেন। পলাশবাড়ী থানার ডিউটি অফিসার সহকারী উপ-পরিদর্শক এএসআই সাইফুল ইসলাম আজকের ক্রাইম নিউজ কে বিষয়টি নিশ্চিত করে জানান মরদেহ উদ্ধার করে থানা নেওয়া হয়েছে।


























