সংবাদ শিরোনাম ::
বরিশাল বিএম কলেজের নতুন অধ্যক্ষ ড.মাহমুদুল ইসলাম কাজিরচরে কৃষকের খড়ের পালায় আগুন, কৃষি সরঞ্জাম ভাঙচুরের অভিযোগ সাংবাদিক মোঃ মিজানুর রহমান এর সম্মাননা স্মারক ক্রেস্ট প্রাপ্ত পরিচ্ছন্নতার বার্তায় ১২০ কিমি পদযাত্রায় বিডি ক্লিন, প্রশংসা করেছেন ভান্ডারিয়ার ইউএনও বিদ্যালয়ে ‘জয়বাংলা’ স্লোগান, রাজাপুরে ১৫ শিক্ষার্থীকে টিসি দেওয়ার সিদ্ধান্ত উত্তপ্ত গোপালগঞ্জ! সংঘর্ষ থেকে অগ্নিসংযোগ, টার্গেটে বিএনপি নেতাদের বাড়ি-অফিস অর্থাভাবে থমকে গেছে মা-হারা সিফাতের জীবন, বাঁচতে প্রয়োজন ৩০ লাখ টাকা ঘোড়াঘাটে প্রবাসী রুবেলকে শ্বাসরোধে হত্যা নিজবাড়ীর দরজার সামনে থেকে লাশ উদ্ধার ঝালকাঠিতে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ার অভিযোগ, ১৫ শিক্ষার্থীর অভিভাবকের অঙ্গীকারনামা হোটেল কর্মচারীকে পিটিয়ে ২০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ, অভিযুক্ত ইসলামী আন্দোলনের নেতা

বরিশাল বিভাগের তিন জেলায় এখন পর্যন্ত করোনা সন্দেহে ১৫ জনকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:১২:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২০ ১৪০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বরিশাল বিভাগের তিন জেলায় এখন পর্যন্ত করোনা সন্দেহে ১৫ জনকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তারা করোনাভাইরাসে আক্রান্ত কিনা তা জানার জন্যই তাদের রাখা হয়। তবে পিরোজপুর, বরগুনা ও ভোলা জেলায় কাউকে এখন পর্যন্ত কোয়ারেন্টাইনে রাখা হয়নি।

স্বাস্থ্য অধিদফতর বরিশাল অফিস জানিয়েছে, এখন পর্যন্ত বরিশাল জেলার গৌরনদী উপজেলায় ১৩ বছরের শিশুসহ ইতালি ফেরত ৪ জন, বাকেরগঞ্জ উপজেলায় মালয়েশিয়া ফেরত একজন, হিজলা উপজেলায় সিঙ্গাপুর ও নেদারল্যান্ড ফেরত দুইজন।

স্বাস্থ্য অধিদফতর বরিশাল বিভাগীয় পরিচালক ডা. বাসুদেব কুমার দাস বলেন, কোয়ারেন্টাইনে রাখা ১৫ জনের কেউ যে করোনায় আক্রান্ত তা নিশ্চিত নয়। তারা বিদেশ থেকে ফিরেছে বিধায় আমরা পর্যবেক্ষণে রেখেছি। এরমধ্যে একজন ১৩ বছরের শিশু রয়েছে। বাকিদের মধ্যে বিভিন্ন বয়সী নারী-পুরুষ রয়েছে।

ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলায় সৌদি প্রবাসী ২ জন, চীন প্রবাসী ১ জন ও নেদারল্যান্ডস প্রবাসী ১ জন রয়েছেন। আর পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রে ৪ জন চীনের শ্রমিক আসায় তাদেরও কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এই ১৫ জনের সকলের শরীরে জ্বর, কাশি, সর্দি, বুকে ব্যথাসহ কিছু কিছু লক্ষণ রয়েছে। ডা. বাসুদেব কুমার দাস জানিয়েছেন, তারা সবাই ১৪ দিন পর্যাবেক্ষণে থাকবেন।

এদিকে করোনাভাইরাস প্রতিরোধ ও আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা বিষয়ে সমন্বয় সাধনের জন্য দেশের ৮ বিভাগে উপসচিব ও সিনিয়র সহকারী সচিব পদমর্যাদার ৮ কর্মকর্তাকে দায়িত্ব দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। সে অনুসারে বরিশাল বিভাগে উপসচিব (নার্সিং সেবা-২) তানভীর আহমেদ দায়িত্ব পালন করবেন বলে নিশ্চিত হওয়া গেছে।

বরিশাল জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান জানান, গৌরনদীতে কোয়ারেন্টাইনে রাখা ৪ জনের মধ্যে একজনের নমুনা সংগ্রহ করে ঢাকায় প্রেরণ করা হচ্ছে। জানা গেছে গৌরনদীর ৪ জনের মধ্যে একজনকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হচ্ছে।

করোনাভাইরাস নিয়ে আতংকিত না হয়ে সকলকে সচেতন থাকার আহ্বান জানান এই কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরিশাল বিভাগের তিন জেলায় এখন পর্যন্ত করোনা সন্দেহে ১৫ জনকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

আপডেট সময় : ১২:১২:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২০