সংবাদ শিরোনাম ::
মাওলানা ভাসানীর জীবনাদার্শ নলছিটিতে ক্লুলেস হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার চুয়াডাঙ্গায় কলেজছাত্রীর আত্মহত্যা সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক ও দুর্নীতিমুক্ত ওয়ার্ড গড়ার প্রত্যয়ে দলিল উদ্দিন মোল্লার উঠান বৈঠক। আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ঝালকাঠিতে জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল দর্শনায় ট্রেন থামিয়ে দুর্বৃত্তরা ট্রেনের ইঞ্জিনের কেবিনের কাচ ভেঙে ভেতরে ঢুকে লোকোমাস্টার ও সহকারী লোকোমাস্টারকে এলোপাতারি কুপিয়ে জখম করেছে। ইউএনওর বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ ও মানববন্ধন বানারীপাড়ায় সাবেক পৌর কাউন্সিলর ইউনুস মিয়া গ্রেপ্তার ভান্ডারিয়ায় ডিএমএফ দিয়ে চোখের চিকিৎসা, গ্রামীণ চক্ষু চিকিৎসা কেন্দ্রে ২৫ হাজার টাকা জরিমানা বরিশাল বিএম কলেজের নতুন অধ্যক্ষ ড.মাহমুদুল ইসলাম

দুই কিশোরীর বিয়ে বন্ধ পিতার কাছ থেকে ২০ হাজার টাকা জরিমানা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৫৮:৫৬ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২০ ২৬৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেস্ক
বরিশালের উজিরপুরে দুই কিশোরীর বিয়ে বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন। এদের মধ্যে এক কিশোরীর পিতার কাছ থেকে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
ইউএনও প্রণতি বিশ্বাসের নির্দেশে সহকারী কমিশনার (ভূমি) জয়দেব চক্রবর্তীর নেতৃত্বে ওই দু’টি বিয়ে বন্ধ করা হয়।

উজিরপুর পৌরসভার মেয়র গিয়াস উদ্দিন বেপারী বলেন, বুধবার সকাল ১০টায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বড়াকোঠা ইউনিয়নের গাজিরপাড় গ্রামের আকবর আলী বেপারীর কিশোরী মেয়ের (১৪) বিয়ের সংবাদ পেয়ে ঘটনাস্থলে ছুটে যান এসিল্যান্ড। সেখানে আমিও (মেয়র) উপস্থিত ছিলাম। আমাদের উপস্থিতিতে বাল্য বিয়ে বন্ধ করে কিশোরীর পিতা আকবর বেপারীকে প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত মেয়েকে বিয়ে দেবে না বলে মুচলেকা রাখা হয়। তাদেরকে স্থানীয় ইউপি সদস্য মোশারেফ হোসেনের জিম্মায় দেয়া হয়।

সহকারী কমিশনার (ভূমি) জয়দেব চক্রবর্তী বরিশালটাইমসকে বলেন, বেলা ১২টায় উপজেলার পূর্ব হারতা গ্রামে তথ্য গোপন করে আব্দুল জলিল বেপারী তার কিশোরী মেয়ের (১৪) বিয়ের আয়োজন করে। জলিলকে গ্রেফতার করে উপজেলায় এনে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে নগদ ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

দুই কিশোরীর বিয়ে বন্ধ পিতার কাছ থেকে ২০ হাজার টাকা জরিমানা

আপডেট সময় : ০৫:৫৮:৫৬ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২০