সংবাদ শিরোনাম ::
কাঠালিয়া আমুয়া জিরো পয়েন্ট থেকে মনস্বিতা কলেজ সড়ক সংস্কার কাজের উদ্বোধন, রফিকুল ইসলাম জামাল এমপি। বাবুগঞ্জে দুই বাসের সংঘর্ষ, গাছের সঙ্গে ধাক্কা। অল্পের জন্য প্রাণে রক্ষা যাত্রীরা দর্শনায় কলেজ ছাত্রলীগের সহসভাপতি গ্রেফতার কাঠালিয়া প্রেসক্লাবের জরুরি বৈঠক: অভ্যন্তরীণ বিরোধ নিরসন ও ঐক্যের সংকল্প ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা সুমন হত্যার বিচার ও খুনির ফাঁসির দাবিতে কবাই ইউনিয়ন বিএনপির মানববন্ধন ঘোড়াঘাটের পাশা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেনের চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় নাগরিক সেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা,

আমি কোন ধর্ম বিশ্বাস করিনা অক্ষয় কুমার। আজকের ক্রাইম নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৫৯:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২০ ১৫৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক:: বলিউডের সুপারস্টার অক্ষয় কুমার। একের পর এক ব্লকবাস্টার হিট সিনেমা উপহার দিয়ে চলেছেন তিনি। তার ছবি মানেই প্রযোজকদের ভরসার বিরাট জায়গা। নাচ, গান, অ্যাকশন, কমেডি, রোমান্স- সব মিলিয়ে মশলাদার সিনেমার ফুল প্যাকেজ দেখা যায় অক্ষয়ের সিনেমায়। আবার বিষয় ভিত্তিক সিনেমাতেও অক্ষয়ের জুড়ি মেলা ভার।
সঙ্গত কারণেই তার ভক্ত দিন দিন বেড়েই চলেছে। বয়সকে জয় করে এই অভিনেতা চিরতরুণ হয়ে হাজির হতে যাচ্ছেন ‘সূর্যবংশী’ ছবিতে। যেখানে তাকে এক পুলিশ অফিসার চরিত্রে দেখা যাবে।

এ ছবির প্রচারণায় পিটিআইকে একটি সাক্ষাতকার দিয়েছেন তিনি। সেখানে অক্ষয় খোলামেলা কথা বলেছেন তার জীবনবোধ ও ধর্মীয় দৃষ্টিভঙ্গি নিয়ে। সেখানে তিনি বলেন, কোনো ধর্ম বিশ্বাস করেন না অক্ষয়। তিনি শুধু ভারতীয় হয়ে ওঠতে চান। আসন্ন সিনেমা ‘সূর্যবংর্শী’র গল্পকে কোনো ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দেখা হয়নি বলে জানান তিনি। বরং এই ‘ভারতীয়’ দৃষ্টিভঙ্গিই ফুটে উঠবে বড় পর্দায়।

পরিচালক রোহিত শেঠির কপ ইউনিভার্সের আসন্ন সিনেমা ‘সূর্যবংশী’। তার পুলিশি অ্যাকশন ফ্র্যাঞ্চাইজির প্রথম সিনেমা ছিল ২০১১ সালে অজয় দেবগণ অভিনীত ‘সিংহম’। এর দ্বিতীয় কিস্তি ছিল রণবীর সিং অভিনীত ‘সিম্বা’ (২০১৯)। ‘সিমবা’র সময়েই এক ঝলকে জানানো হয়েছিল এর পরের কিস্তিতে ‘সূর্যবংশী’ রূপে আসবেন অক্ষয় কুমার।

‘সূর্যবংশী’ প্রসঙ্গে অক্ষয় কুমার বলেন, ‘আমি কোনো ধর্মে বিশ্বাস করি না। আমি শুধু ভারতীয় হয়ে ওঠায় বিশ্বাস করি। আর সিনেমাটিও ঠিক এটাই দেখিয়েছে। ধারণাটি হলো, আমরা সবাই ভারতীয়। এছাড়া কে পারসি, কে হিন্দু, কে মুসলিম তা আমরা ধর্মের ভিত্তিতে বিবেচনা করিনি।’

‘সূর্যবংশী’ সাম্প্রতিক সময়ের সাম্প্রদায়িক অস্থিতিশীলতার ক্ষেত্রেও প্রাসঙ্গিক দাবি করে অক্ষয় বলেন, ‘এটি কাকতালীয় ঘটনা যে ছবিটি প্রাসঙ্গিক হয়ে উঠেছে। আমরা জেনেবুঝে এখন সিনেমাটি বানাইনি।’

‘সূর্যবংশী’ সিনেমাতে আরও অভিনয় করেছেন ক্যাটরিনা কাইফ, জ্যাকি শ্রফসহ অনেকে। বিশেষ উপস্থিতিতে থাকবেন ‘সিংহম’ অজয় দেবগণ ও ‘সিমবা’ রণবীর সিং। ছবিটি মুক্তি পাবে চলতি মাসের ২৪ তারিখে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

আমি কোন ধর্ম বিশ্বাস করিনা অক্ষয় কুমার। আজকের ক্রাইম নিউজ

আপডেট সময় : ০৭:৫৯:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২০