র্যাব-এর অভিযানে পিরোজপুরে চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার। আজকের ক্রাইম নিউজ
- আপডেট সময় : ০৩:৩৯:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২০ ১৩৩ বার পড়া হয়েছে

র্যাব-৮ এর অভিযানে পিরোজপুরে চাঞ্চল্যকর কামরুল শেখ হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার।
গত ০৮ ফেব্রæয়ারি ২০২০ তারিখ পিরোজপুর জেলার সদর থানাধীন চল্লিশা বাজারে মোঃ কামরুল শেখ(৩৫) নামে এক ব্যক্তিকে নিজ দোকানে সকাল আনুমানিক ০৯৩০ ঘাটিকার সময় হত্যা করা হয়। নিহত কামরুল শেখ চল্লিশা বাজারে একটি ফার্মেসীতে ওষুধের ব্যবসা করত। আসামী মোঃ শাকিল আহমেদ ও তার সহযোগীরা বেশ কিছু দিন ধরে কামরুলের ফার্মেসীতে গিয়ে চাঁদা দাবি করে আসছিল। মোঃ কামরুল শেখ চাঁদার টাকা না দেওয়ায় আসামী মোঃ শাকিল আহমেদ কামরুলের বুকে ও মাথায় ছুরি দিয়ে এলোপাতাড়ি আঘাত করে হত্যা করে। উক্ত ঘটনার পর ০৯ ফেব্রæয়ারি ২০২০ তারিখ পেনাল কোড ৩০২/৩৪ ধারায় পিরোজপুর জেলার সদর থানায় একটি হত্যা মামলা রুজু হয়। র্যাব-৮ এ সংক্রান্তে ছায়া তদন্ত অব্যাহত রাখে। উক্ত মামলার প্রধান আসামী শাকিল আহমেদ হত্যা ঘটনার পরই চট্রগ্রামে পালিয়ে যায় এবং কর্ণফুলী থানাধীন ডাঙ্গারচর চরলক্ষ্যায় জনৈক শামসু সাহেবের খামার বাড়ীতে গরুর ডেইরী ফার্মে কাজ করা শুরু করে। র্যাব -৮ এর তদন্তকারীদল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আসামীর অবস্থান সনাক্ত করতে সমর্থ হলে অদ্য ১০ মার্চ ২০২০ তারিখে চট্রগ্রাম জেলার কর্ণফুলী থানাধীন ডাঙ্গারচর চরলক্ষ্যা থেকে সকাল ০৮০০ ঘাটিকার সময় উক্ত হত্যা মামলার প্রধান আসামী মোঃ শাকিল আহমেদ(৩০), পিতা-মোঃ আলতাফ হোসেন@আলতু, সাংঃ সাতবেকুটিয়া, থানাঃ সদর, জেলাঃ পিরোজপুরকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে হত্যা কান্ডের ঘটনার সত্যতা স্বীকার করে। গ্রেফতারকৃত আসামীকে পিরোজপুর জেলার সদর থানায় হস্তান্তর এবং মামলার পরবর্তী কার্যক্রম অব্যাহত রাখার সুবিধার্থে সকল কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
ভবিষ্যতে র্যাবের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।


























