সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল পরিচ্ছন্নতা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি সবার দায়িত্ব’: বাবুগঞ্জে এমপি জয়নুল আবেদীন। তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি ভার্চ্যুয়ালি উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান চুয়াডাঙ্গায় প্রাইভেট থেকে ফেরার পথে এএসআই’র শিশু কন্যা নিখোঁজ চুয়াডাঙ্গার জীবননগর লাইসেন্স বিহীন ক্লিনিকের মালিককে জরিমানা পরে ক্লিনিকে সিলগালা অগ্রিম সতর্কতা: শুরু হওয়ার আগেই ৭,০০০ রিংগিতের নতুন ‘ভিসা ফাঁদ’ পাকাচ্ছে সিন্ডিকেট বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

বাংলাদেশসহ ১৪টি দেশের উপর ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছে কাতার।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:০৩:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২০ ১১৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ তহিরুল ইসলাম নিজস্ব প্রতিনিধি::-

করোনা ভাইরাস ছড়িয়ে পড়া ঠেকাতে সতর্কতার অংশ হিসেবে বাংলাদেশসহ ১৪টি দেশের নাগরিকদের উপর ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছে কাতার। কাতারে থাকা বাংলাদেশ দূতাবাসের লেবার কনস্যুলার ড. মোস্তাফিজুর রহমান বিবিসিকে এ খবর নিশ্চিত করেছে। তিনি বলেন গতকাল রবিবার রাতে কাতার কর্তৃপক্ষ বাংলাদেশের রাষ্ট্রদূতকে জানিয়েছেন যে করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে বাংলাদেশসহ ১৪টি দেশের উপর সাময়িক ভ্রমণ নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। তিনি বলেন এর ফলে বাংলাদেশ থেকে কোন নাগরিক দেশটিতে প্রবেশ করতে পারবে না। এছাড়া যারা ছুটিতে এসেছেন তারাও আপাতত ফিরতে পারবেন না। সেই সাথে কাতার থেকেও কোন নাগরিক বাংলাদেশে আসবে না। তবে এই নিষেধাজ্ঞা কতদিন থাকবে তা নির্দিষ্ট করে জানানো হয়নি। নিষেধাজ্ঞার মুখে থাকা অন্য দেশগুলো হল চীন, মিশর, ভারত, ইরান, ইরাক, লেবানন, নেপাল, পাকিস্তান, ফিলিপিন্স, দক্ষিণ কোরিয়া, শ্রীলঙ্কা, সিরিয়া এবং থাইল্যান্ড। এরই মধ্যে ইতালিতে সব ধরণের ফ্লাইট বাতিল করেছে কাতার। দেশটিতে রবিবার আরো তিন জন নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার কথা জানিয়েছে কাতার। এনিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৫ জনে। জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর প্রকাশিত তথ্য মতে, ১৯৭৬ সাল থেকে শুরু করে ২০১৯ সালের ডিসেম্বর পর্যন্ত কাতারে মোট ৮০৮০৯০ জন বাংলাদেশি কর্মরত রয়েছেন। প্রবাসী কর্মীদের সংখ্যার হিসাবে মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে কাতার পঞ্চম।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বাংলাদেশসহ ১৪টি দেশের উপর ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছে কাতার।

আপডেট সময় : ০৯:০৩:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২০