সংবাদ শিরোনাম ::
তেতুলিয়ায় আন্তর্জাতিক নারী দিবস পালিত।
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১২:০০:২৩ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২০ ১৪২ বার পড়া হয়েছে

তেতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি:- “প্রজন্ম হোক সমতার সকল নারীর অধিকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে তেতুলিয়ায় পালিত হলো আন্তর্জাতিক নারী দিবস। উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়াজেনে দিবসটি উপলক্ষে আজ রোববার বিকেলে পরিষদ চত্ত¡র হতে একটি বর্ণাঢ্যর্যালী বের হয়। র্যালীটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে সংক্ষিপ্ত এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মাসুদুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান কাজী মাহমুদুর রহমান ডাবলু। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা করুনা কান্ত রায়। এছাড়া আরও বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান ইউসুফ আলী, শিক্ষা অফিসার সাইফুল ইসলাম খন্দকার, মাধ্যমিক শিক্ষা অফিসার পারভীন আকতার বানু, সহকারি শিক্ষক ফজলুল করিম প্রমূখ।























