আগৈলঝাড়ায় মুজিববর্ষ উদযাপন উপলক্ষে মন্ত্রী আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহর মতবিনিময়
- আপডেট সময় : ০২:৫৫:৫৯ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২০ ২১২ বার পড়া হয়েছে

বি এম মনির হোসেন
আগৈলঝাড়া প্রতিনিধিঃ-
বরিশালের আগৈলঝাড়ায় মুজিববর্ষ উদযাপনের প্রস্তুতি ও উপজেলার বিভিন্ন উন্নয়ন কাজের অগ্রগতি নিয়ে উপজেলা প্রশাসনের সাথে মতবিনি সভা করেন মন্ত্রী আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি। গতকাল রোববার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস কক্ষে উপজেলা প্রশাসনের মুজিববর্ষ উদযাপনের প্রস্তুতি ও উপজেলা বিভিন্ন উন্নয়ন কাজের অগ্রগতির ব্যাপারে মতবিনিময় সভা করেন পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন কমিটির আহ্বায়ক (মন্ত্রী), বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সিনিয়র সদস্য আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ (এমপি)। এ সময় উপজেলা প্রশাসন থেকে জানানো হয় মুজিববর্ষ উদযাপনের জন্য ব্যাপক কর্মসূচি হাতে নেয়া হয়েছে। এ ছাড়াও মুজিববর্ষ উপলক্ষে তিন পর্যায় দরিদ্র লোকজনকে পূর্নবাসনের জন্য ঘর দেওয়া কথাও জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আবদুর রইচ সেরনিয়াবাত, উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী রওশন ইসলাম, উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈ, সাধারণ সম্পাদক আবু সালেহ মোঃ লিটন সেরনিয়াবাত, গৌরনদী পৌর মেয়র হারিছুর রহমান হারিছ,গৌরনদী থানার অফিসার ইনচার্জ মোঃ সরোয়ার হোসেন, আগৈলঝাড়া থানার অফিসার ইনচার্জ মোঃ আফজাল হোসেন, ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায়, রফিকুর ইসলাম তালুকদার, ইউপি চেয়ারম্যান বিপুল দাস ও সাংবাদিক গন।























