সংবাদ শিরোনাম ::
চুয়াডাঙ্গার বালিকা বিদ্যালয়ের সামনের দেয়ালে ‘জয় বাংলা’ স্লোগান!লিখন,পরে মুছন ঝালকাঠিতে ১৫০ কোটি টাকা ব্যয়ে সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ড.জিয়াউদ্দিন হায়দার দামুড়হুদা মডেল থানা পুলিশের হাতে ইয়াবাসহ ৭ আসামী গ্রেফতার শিক্ষার্থীদের শুধু সনদ অর্জন নয়, দক্ষ ও মানবিক মানুষ হতে হবে: জিয়াউদ্দিন হায়দার উজিরপুরে শ্রমিকদল নেতার নেতৃত্বে সরকারি রাস্তার চার কিলোমিটার এলাকার গাছ লুটের মহোৎসব ঝালকাঠিতে ৩০ পিস ইয়াবাসহ দুই যুবক আটক আলমডাঙ্গার স্বপন ফেসবুকে রাজনৈতিক পোস্ট দেয়ায় যুবলীগ নেতা গ্রেপ্তার বাবুগঞ্জে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে দ্বিতীয় পর্যায়ের প্রশিক্ষণ শুরু। প্রবাসীর ৬৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগ দুলাভাইয়ের বিরুদ্ধে, বাড়ি থেকেও উচ্ছেদের হুমকি ডিসেম্বরে আপা আসবে তাই চলে যাচ্ছি বিদায় বাংলাদেশ আসিফ মাহমুদ

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ইরানি পার্লামেন্টে নবনির্বাচিত এক নারী সদস্যের মৃত্যু ।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:০৮:০৭ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২০ ১৮৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক:: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ইরানি পার্লামেন্টে নবনির্বাচিত এক নারী সদস্যের মৃত্যু হয়েছে। শনিবার ফাতেমেহ রাহবার নামের পার্লামেন্টের এই নারী সদস্য মারা গেছেন ।ইরানের আধা-স্বায়ত্তশাসিত বার্তা সংস্থা তাসনিমে এই খবর পাওয়া গেছে।
ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত ইরানের পার্লামেন্ট নির্বাচনে তেহরান থেকে নির্বাচিত হয়েছিলেন রাহবার। তিনি রক্ষণশীল রাজনৈতিক দল ইসলামিক কোয়ালিশন পার্টির সদস্য ছিলেন। করোনাভাইরাসে ইরানে কোনো নারী রাজনীতিকের মৃত্যুর প্রথম ঘটনা এটি।

তাসনিম জানায়, পরীক্ষায় করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ার পর কয়েকদিন আগে রাহবারকে তেহরানের মাসিহ দানেশভারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানে অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তার মৃত্যু হয়।

করোনাভাইরাস সংক্রমণের উৎসস্থল চীনের বাইরে সবচেয়ে বেশি প্রাদুর্ভাব ছড়িয়ে পড়া দেশগুলোর মধ্যে ইরান অন্যতম। শুক্রবার পর্যন্ত দেশটিতে প্রকাশ করা আক্রান্তের সংখ্যা ছিল ৪৭৪৭ ও মৃতের সংখ্যা ১২৪ জন। ইরানের প্রশাসন বৃহস্পতিবার দেশটির সব স্কুল ও বিশ্ববিদ্যালয় বন্ধ রাখার মেয়াদ ১৯ মার্চ পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত ঘোষণা করেছে।

দেশটির ২১টি প্রদেশের চিকিৎসা কর্মীরা এই প্রাণঘাতী নভেল করোনাভাইরাসের সংক্রমণ রোধ করার জন্য ‘অক্লান্ত পরিশ্রম’ করে যাচ্ছে বলে তাসনিমের প্রতিবেদনে বলা হয়েছে।

২ মার্চ বার্তা সংস্থাটির আরেক প্রতিবেদনে ভাইরাসটির সংক্রমণে দেশটির এক্সপিডিয়েন্সি কাউন্সিলের সদস্য মোহাম্মদ মীরমোহাম্মদীর মৃত্যুর কথা জানানো হয়েছিল। ইরানের উপ-স্বাস্থ্যমন্ত্রী ইরাজ হারিরচি ও পার্লামেন্ট পাঁচ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর ভাইরাস সংক্রমণ ঠেকাতে জনগণকে বাসায় অবস্থান করার আহ্বান জানায় দেশটির সরকার।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ইরানি পার্লামেন্টে নবনির্বাচিত এক নারী সদস্যের মৃত্যু ।

আপডেট সময় : ০৫:০৮:০৭ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২০