সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল পরিচ্ছন্নতা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি সবার দায়িত্ব’: বাবুগঞ্জে এমপি জয়নুল আবেদীন। তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি ভার্চ্যুয়ালি উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান চুয়াডাঙ্গায় প্রাইভেট থেকে ফেরার পথে এএসআই’র শিশু কন্যা নিখোঁজ চুয়াডাঙ্গার জীবননগর লাইসেন্স বিহীন ক্লিনিকের মালিককে জরিমানা পরে ক্লিনিকে সিলগালা অগ্রিম সতর্কতা: শুরু হওয়ার আগেই ৭,০০০ রিংগিতের নতুন ‘ভিসা ফাঁদ’ পাকাচ্ছে সিন্ডিকেট বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

বাংলাদেশসহ সাত দেশের সঙ্গে বিমান চলাচল বন্ধ রাখার ঘোষণা কুয়েত।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩৪:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২০ ২১০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ আবুল বাশার স্টাফ রিপোর্টার মোঃ মিনারুল ইসলাম ভ্রাম্যমাণ প্রতিনিধি::-

বিশ্বজুড়ে করোনা ভাইরাস কোভিড-১৯ আতঙ্ক বিরাজ করছে। এমন অবস্থায় এই মরণভাইরাস রুখতে বাংলাদেশসহ সাত দেশের সঙ্গে সব ধরনের বিমান চলাচল বন্ধ রাখার ঘোষণা দিয়েছে কুয়েত। দেশটির সরকার জানিয়েছে, এই নিষেধাজ্ঞা শুক্রবার থেকে কার্যকর হয়েছে এবং তা আগামী এক সপ্তাহ বহাল থাকবে। বাংলাদেশ ছাড়াও বাকি ছয় দেশ হলো- মিসর, ফিলিপাইন, সিরিয়া, লেবানন, শ্রীলঙ্কা ও ভারত। কুয়েতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, এসব দেশের নাগরিকরা যারা ওই সাতটি দেশে সর্বশেষ দুই সপ্তাহ অবস্থান করেছেন তাদের ক্ষেত্রে এ নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে। আর কুয়েতের যেসব নাগরিকরা এসব দেশ ভ্রমণ করেছেন তাদের ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে। করোনা ভাইরাস যেন দ্রুত অন্যদের মাঝে ছড়িয়ে না পড়ে, সেজন্য সতর্কতামূলক পদক্ষেপের অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। উল্লেখ্য, বিশ্বের ৮৫ টিরও বেশি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী করোনা ভাইরাস। কুয়েতে এ পর্যন্ত ৫৮ জন আক্রান্তের খবর পাওয়া গেছে। চীন থেকে ছড়ানো এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা লাখ ছাড়িয়েছে। শুক্রবার পর্যন্ত নিহত হয়েছেন ৩৪৯৫ জন। এছাড়া আক্রান্ত হয়েছেন ১ লাখ ২ হাজার ২৩৯ জন। এখন পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৭ হাজার ৬২৪ জন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বাংলাদেশসহ সাত দেশের সঙ্গে বিমান চলাচল বন্ধ রাখার ঘোষণা কুয়েত।

আপডেট সময় : ০৯:৩৪:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২০