সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়মের সত্যতা, পুনঃতদন্তে প্রশাসন রাজাপুরে বেহাল সড়ক পুনঃনির্মাণ ও সংস্কারের দাবিতে মানববন্ধন: দুই যুগের দুর্ভোগে ২০ হাজার মানুষ চুয়াডাঙ্গায় রাইচ কুকারের সুইচ দেবার কালে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু রহমতপুর সমিতি ঢাকা আহ্বায়ক কমিটি গঠন বিজয়নগরে লুডু খেলাকে কেন্দ্র করে নিহত ১ আহত ৫ ঝালকাঠির ভীমরুলির ভাসমান পর্যটন কেন্দ্রে অতিরিক্ত ভাড়া ও উচ্চশব্দে সাউন্ড বক্স বাজানোর দায়ে অভিযান দর্শনায় বিজিবির অভিযানে ১৩ কোটি টাকার স্বর্ণসহ এক পাচারকারী আটক বিজয়নগর উপজেলা আমতলী বাজারের vision এর নতুন শো রুমের শুভ উদ্বোধন করা হয়েছে,

ইতালিতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যা সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৪৪:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২০ ২৫৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ আবুল বাশার স্টাফ রিপোর্টার::-

চীনের মতো করে এবার করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ইতালিতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যা। সংক্রমণ কমিয়ে আনতে বৃহস্পতিবার থেকে টানা ১০ দিন সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে ইতালি সরকার। দেশটির একজন কর্মকর্তার বরাত দিয়ে এ খবর জানিয়েছে। এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ইতালিতে ১০৭ জনের মৃত্যু হয়েছে। ইউরোপের দেশগুলোর মধ্যে এটিই সর্বোচ্চ মৃতের সংখ্যা। ইতালির প্রধানমন্ত্রী জুসেপ্পে কোন্তে বলেছেন, পরিস্থিতি বেশ নাজুক। দেশের স্বাস্থ্যব্যবস্থা ঝুঁকির মধ্যে পড়েছে। বিশ্বে এ পর্যন্ত তিন হাজার দুইশ জন মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে। আক্রান্ত হয়েছে অন্তত ৯০ হাজার যাদের বেশিরভাগ চীনের নাগরিক। চীনে গত বছরের শেষের দিকে ভাইরাসটির প্রাদুর্ভাব শুরু হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ইতোমধ্যে বলেছে করোনা ভাইরাস বিশ্বব্যাপী মহামারি আকারে ছড়িয়ে পড়ছে। এটি এমনভাবে ছড়াচ্ছে যা থামবে বলে মনে হচ্ছে না। এদিকে বুধবার করোনা ভাইরাস সম্পর্কে জার্মানির স্বাস্থ্যমন্ত্রী জেনস স্প্যান বলেন পরিস্থিতি খুব দ্রুতই পরিবর্তিত হচ্ছে। প্রাদুর্ভাব ঠিক কোন পর্যায়ে পৌঁছাতে পারে তা এখনই বলা যাচ্ছে না। এ পর্যন্ত বিশ্বের ৮১টি দেশে করোনা ভাইরাস ছড়িয়েছে। এর মধ্যে চীনের বাইরে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে ইতালি, ইরান ও দক্ষিণ কোরিয়া।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ইতালিতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যা সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ।

আপডেট সময় : ০৮:৪৪:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২০