সংবাদ শিরোনাম ::
কাঠালিয়া আমুয়া জিরো পয়েন্ট থেকে মনস্বিতা কলেজ সড়ক সংস্কার কাজের উদ্বোধন, রফিকুল ইসলাম জামাল এমপি। বাবুগঞ্জে দুই বাসের সংঘর্ষ, গাছের সঙ্গে ধাক্কা। অল্পের জন্য প্রাণে রক্ষা যাত্রীরা দর্শনায় কলেজ ছাত্রলীগের সহসভাপতি গ্রেফতার কাঠালিয়া প্রেসক্লাবের জরুরি বৈঠক: অভ্যন্তরীণ বিরোধ নিরসন ও ঐক্যের সংকল্প ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা সুমন হত্যার বিচার ও খুনির ফাঁসির দাবিতে কবাই ইউনিয়ন বিএনপির মানববন্ধন ঘোড়াঘাটের পাশা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেনের চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় নাগরিক সেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা,

করোনাভাইরাসের কোপ পড়েছে মুরগির মাংসের বাজারে। বিপদের আশঙ্কায় অনেকেই

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:১১:০৯ অপরাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২০ ২২৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক :: করোনাভাইরাসের গুজবে কোপ পড়েছে মুরগির মাংসের বাজারে। বিপদের আশঙ্কায় অনেকেই রান্নাঘরের সামনে মুরগির মাংসের জন্য ‘নো এন্ট্রি’ বোর্ড ঝুলিয়েছেন। ফলে ব্যবসায় ভাঁটা পড়েছে। সকাল থেকে ঘণ্টার পর ঘণ্টা দোকান খুলে রাখলেও হচ্ছে না বেচাবিক্রি। দাম কমিয়ে দিয়েও লাভ হয়নি কিছুই। তাই বাধ্য হয়ে ব্যবসা ফেরাতে মুরগির মাংসের সঙ্গে বিনামূল্যে পেঁয়াজ দিচ্ছেন বিক্রেতারা। কিন্তু তাতেও সেভাবে মুরগির মাংসের দোকানে ফিরছে না ক্রেতারা। ক্রমশই কমছে বিক্রি।
করোনায় আক্রান্ত হয়ে চিনে প্রাণহানি হয়েছে অন্তত সাড়ে তিন হাজার মানুষের। প্রাণঘাতী করোনাভাইরাস এবার থাবা বসিয়েছে ভারতেও। ছড়িয়ে পড়েছে বিশ্বের ৮০টি দেশে। ক্রমশই বাড়ছে আক্রান্তের সংখ্যা। কিন্তু কীভাবে ছড়িয়ে পড়ছে এই মরণ ভাইরাস? কীভাবেই বা ঠেকানো সম্ভব এই ভাইরাসকে? তা নিয়ে চলছে নানা আলোচনা। ছড়িয়ে পড়ছে নানা গুজব।

অনেকেই ভাবতে শুরু করেছেন মুরগির মাংস খেলেও নাকি অনায়াসেই শরীরে বাসা বাঁধতে পারে করোনা। তাই ভয়ে মাংসের দোকানমুখো হচ্ছেন না ক্রেতারা। ফলস্বরূপ বেচাবিক্রিতে ভাঁটা।

বেশ কয়েকদিন আগে দেখা গেছে কলকাতার দোকানগুলিতে মুরগির মাংস বিক্রি প্রায় বন্ধ হয়ে যাওয়ার ছবি। ফলে চরম ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে ব্যবসায়ীদের। হু হু করে কমছে মুরগির মাংসের দাম। ব্যবসায়ীদের দাবি, গত এক সপ্তাহে কমপক্ষে ৫০-৬০ টাকা কমেছে মুরগির মাংসের দাম।কলকাতার বাজারগুলিতে প্রায় বেশিরভাগ বিক্রেতাই দোকানের সামনে লাল কালিতে লেখা ‘মূল্য তালিকা’ টাঙিয়ে দিয়েছেন। তাতে দেখা গেছে, আস্ত মুরগির মাংস বিক্রি হচ্ছে ৭৫ টাকা কেজি দরে এবং কাটা মাংস বিক্রি হচ্ছে ১০০ টাকা কেজি দরে। এছাড়াও ক্রেতাদের মুরগির মাংসে মন ফেরাতে প্রতি কেজি মাংসের সঙ্গে ২৫০ গ্রাম পেঁয়াজ বিনামূল্যে দেওয়া হচ্ছে। তবে তাতেও মন গলছে না ক্রেতাদের।

ব্যবসায়ীদের দাবি, একটু লাভ হবে ভেবে কিছু ক্রেতা আসছেন ঠিকই। তবে তা খুবই কম। অধিকাংশ ক্রেতাই করোনা আতঙ্কে মুরগির মাংসের দোকানের ধারে-কাছেও আসছে না। ফলে লোকসান হচ্ছে প্রচুর টাকা। এভাবে চলতে থাকলে, ব্যবসা করা সম্ভব হবে না বলেই দাবি ব্যবসায়ীদের।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

করোনাভাইরাসের কোপ পড়েছে মুরগির মাংসের বাজারে। বিপদের আশঙ্কায় অনেকেই

আপডেট সময় : ০৫:১১:০৯ অপরাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২০