বানারীপাড়ায় শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সভাপতি ও প্রধানদের নিয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত
- আপডেট সময় : ১২:১৪:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২০ ১৬৯ বার পড়া হয়েছে

বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি
-
\
বানারীপাড়ায় মাধ্যমিক ও প্রাথমিক স্কুল এবং মাদ্রাসার পরিচালনা পর্ষদের সভাপতি ও প্রতিষ্ঠান প্রধানদের নিয়ে বিদ্যালয় ও মাদ্রাসা ব্যবস্থাপনা বিষয়ক তিন দিন ব্যাপি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সমাপনী দিন বৃহস্পতিবার দিনভর উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত এ প্রশিক্ষণে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ আব্দুল্লাহ সাদীদ সভাপতিত্বে করেন।এতে প্রশিক্ষক ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোস্তফা আলম,প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ,একাডেমিক সুপারভাইজার জয়শ্রী কর ও জাইকার স্থানীয় সরকার বিভাগের উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর মো.মেজব্হা উদ্দিন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চাখার ইউপি চেয়ারম্যান খিজির সরদার,বাইশারী ইউপি চেয়ারম্যান মাইনুল হাসান মোহাম্মদ,সলিয়াবাকপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মুজিবর রহমান,উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক অধ্যাপক জাকির হোসেন, প্রেসক্লাব সভাপতি রাহাদ সুমন প্রমুখ। ###
























