গুরুতর অসুস্থ সাবেক হুইপ সৈয়দ শহিদুল হক জামালকে এয়ারএ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে প্রেরণ
- আপডেট সময় : ০৩:২৯:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২০ ১৮৩ বার পড়া হয়েছে

রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥ জাতীয় সংসদের বিএনপি দলীয় সাবেক হুইপ ও
বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির সাবেক চেয়ারম্যান সৈয়দ শহিদুল হক জামাল
গুরুতর অসুস্থ। তার অসুস্থতার খবর পেয়ে ৪ মার্চ দূপুরে এয়ার
এ্যাম্বুলেন্স যোগে সিঙ্গাপুর থেকে তার ব্যক্তিগত বিশেষজ্ঞ চিকিৎসক’রা
ঢাকার এ্যাপোলো হাসপাতালে এসে পৌছায়। তারা এসে শহীদুল হক জামালের অবস্থার
অবনতি দেখার পরে নিজেদের তত্ত্বাবধানে উন্নত চিকিৎসার জন্য
এয়ারএ্যাম্বুলেন্সে তাকে সিঙ্গাপুর নিয়ে যান।শহীদুল হক জামালের ছোট ছেলে
ব্যারিস্টার সাইফুল হক সাইফ জানান, তার পিতার গলব্লাডারে বড় ধরণের একটি
পাথর রয়েছে এবং পেনক্রিয়াসে জরুরী অপারেশন প্রয়োজন। সেখানে পৌঁছার পরে
তাৎক্ষনিক গলব্লাডারে অস্ত্রপাচার করা হয়। তবে তার উচ্চ রক্তচাপ ও হৃদরোগ
থাকায় আরও অধিকতর পরীক্ষা নিরিক্ষা শেষে তার শরীরে পেনক্রিয়াসে আরও
একটি অস্ত্র পাচার করা হবে। এদিকে পরিবারের পক্ষ থেকে তার আশু রোগমুক্তি
ও সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করা হয়েছে। প্রসঙ্গত সৈয়দ
শহীদুল হক জামাল ১৯৯১,২০০১ ও ২০০৬ সালে বরিশালের বানারীপাড়া সংযুক্ত
পিরোজপুরের স্বরূপকাঠি আসনে বিএনপির টিকিটে তিন বার সংসদ সদস্য নির্বাচিত
হন। তিনি মেহেরপুর ও পিরোজপুর জেলার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ও ছিলেন।























