তেতুলিয়ায় মুজিববর্ষ ও মহান স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতিমুলক সভা
- আপডেট সময় : ১১:৫৭:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২০ ১৩৬ বার পড়া হয়েছে

তেতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি:- আগামি ১৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বাষির্কী উপলক্ষে মুজিববর্ষ পালন ও মহান স্বাধীনতা দিবস উদযাপনের প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে আজ বৃহস্পতিবার সকালে সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সভায় উপজেলা নির্বাহী অফিসার (ভার) মাসুদুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান কাজী মাহমুদুর রহমান ডাবলু। সভায় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান ইউসুফ আলী, মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা রাজিয়া, অফিসার ইনচার্জ জহুরুল ইসলাম, হাইওয়ে ওসি নুরুন্নবী প্রধান, কাস্টম সুপার সামসুল হক, আওয়ামীলীগ সভাপতি বীরমুক্তিযোদ্ধা ইয়াসিন আলী মন্ডল, জাসদ সভাপতি জাহিদুল ইসলাম, সদর ইউপি চেয়ারম্যান কাজী আনিছুর রহমান প্রমুখ। এছাড়াও বিভিন্ন সরকারি, বে-সরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান এবং বীরমুক্তিযোদ্ধাগণ সহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
জাবেদুর রহমান জাবেদ























