সংবাদ শিরোনাম ::
ভরা মৌসুমেও ইলিশের আকাল বৈরী আবহাওয়া, জলবায়ু পরিবর্তন ও অবৈধ জালে সংকটে সুন্দরবন উপকূলের মৎস্য অর্থনীতি সাগরে নেই ট্রলার, আড়তে নেই মাছ বানারীপাড়ায় বিএনপি নেতা সাইফুল ইসলাম রকি তেতলা পিজিএস স্কুলের সভাপতি বরিশালে সিভিল সার্জনের অপসারনের দাবীতে কক্ষে তালা বাবুগঞ্জে মাদক, চুরি-ডাকাতি ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা। বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত

পিরোজপুরে জজ স্ট্যান্ডরিলিজ—প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণের পরামর্শ হাইকোর্টের

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:১০:০৫ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২০ ২২২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাহাদ সুমন বিশেষ প্রতিনিধি
পিরোজপুরের জেলা জজ প্রত্যাহারের বিষয়ে প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করতে আইনজীবীদের পরামর্শ দিলেন হাইকোর্টের একটি বেঞ্চ। বুধবার (০৪ মার্চ) সুপ্রিম কোর্টের দু’জন আইনজীবী গণমাধ্যমের রিপোর্ট নিয়ে বিচার বিভাগের স্বাধীনতা রক্ষায় এ বিষয়ে আদেশ প্রার্থনা করেন।

এর পরিপ্রেক্ষিতে সকালে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপকি মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ পরামর্শ দেন।এ সময় বিচরপতি এম ইনায়েতুর রহিম বলেন, প্রধান বিচারপতি বিচার বিভাগের অভিভাবক আপনারা তার দৃষ্টি আকর্ষণ করুন।

এর আগে গতকাল মঙ্গলবার দুর্নীতির মামলায় পিরোজপুর-১ আসনের সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম এ আউয়াল এবং তার স্ত্রী লায়লা পারভীনের জামিন আবেদন বাতিল করে জেলহাজতে পাঠানোর আদেশ দেন জেলা ও দায়রা জজ আব্দুল মান্নান। এ ঘটনার পর তাৎক্ষণিক বদলি করা হয় জেলা ও দায়রা জজ আব্দুল মান্নানকে।

পরে বিকেলে জেলা ও দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত দায়িত্বে থাকা যুগ্ম জেলা জজ নাহিদ নাসরিনের দ্বিতীয় আদালত থেকে তারা জামিন পেয়েছেন।

মঙ্গলবার সকালে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় পিরোজপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম এ আউয়াল ও তার স্ত্রী লায়লা পারভীন পিরোজপুর জেলা ও দায়রা জজ আদালতে জামিন আবেদন নিয়ে হাজির হয়েছিলেন।

আবেদন নাকচ করে তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন বিচারক আব্দুল মান্নান।

মামলার নথি থেকে জানা যায়, পিরোজপুরের নাজিরপুর থানার সামনে সরকারি খাস জমি দখল করার অভিযোগ এনে গত বছরের ৩০ ডিসেম্বর দুদকের উপপরিচালক মো. আলী আকবর বরিশালে দুদকের সমন্বিত জেলা কার্যালয় তিনটি মামলা করেন। একটি মামলায় তার স্ত্রী লায়লা পারভীনকে আসামি করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পিরোজপুরে জজ স্ট্যান্ডরিলিজ—প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণের পরামর্শ হাইকোর্টের

আপডেট সময় : ০৬:১০:০৫ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২০