বরিশালে র্যাব কর্তৃক পঞ্চম শ্রেণীর শিশু ধর্ষণকারী গ্রেফতার। আজকের ক্রাইম নিউজ
- আপডেট সময় : ০৪:১১:৩৭ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২০ ৬০৩ বার পড়া হয়েছে

র্যাব -৮, বরিশাল কর্তৃক পঞ্চম শ্রেণীর শিশু ধর্ষণকারী গ্রেফতার।
বিভিন্ন প্রত্রিকা এবং সংবাদের মাধ্যমে জানতে পারে যে, গত ২৭ ফেব্রæয়ারি ২০২০ তারিখে বরিশাল জেলার আগৈলঝাড়া থানাধীন বেলুহাট গ্রামের ছদ্মনাম জুই ৫ম শ্রেণীর ছাত্রী কে প্রতিবেশী মোঃ মাজেদ(২২) জোর পূর্বক ধর্ষণ করেছে। ঘটনার পর থেকে আসামী মোঃ মাজেদ(২২) পলাতক ছিলো। এই সংবাদ প্রাপ্তিতে র্যাব-৮ ছায়া তদন্ত শুরু করে এবং তদন্তের এক পর্যায়ে বিভিন্ন কৌশলের মাধ্যমে জানতে পারে যে, মোঃ মাজেদ(২২), পিতাঃ মোঃ কালাম সরদার, সাং- বেলুহাট, থানাঃ আগৈলঝাড়া, জেলাঃ বরিশাল গত ২৭ ফেব্রæয়ারি ২০২০ তারিখ সন্ধ্যা ১৮৩০ ঘটিকার সময় ভিকটিম ছয় গ্রাম বাজারে কসমেটিক্স কিনে বাড়ি ফেরার সময় পথরোধ করে মুখ চেপে পার্শ¦বতী জঙ্গলে নিয়ে জোর পূর্বক ধর্ষণ করে। পরবর্তীতে ভিকটিম বাড়ী গিয়ে তার পরিবারকে জানালে তার নানা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে বরিশাল জেলার আগৈলঝাড়া থানায় একটি মামলা দায়ের করেন। উক্ত ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়। এরই ধারাবাহিকতায় র্যাব-৮, বরিশাল এর একটি আভিযানিক দল অদ্য ০২ মার্চ ২০২০ তারিখে দুপুরে ফরিদপুর জেলার সদর থানা থেকে উক্ত ধর্ষককে গ্রেফতার করে। প্রাথমিক ভাবে আটককৃত মোঃ মাজেদ ঘটনার সত্যতা স্বীকার করে ।
র্যাবের এ ধরণের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


























