সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল পরিচ্ছন্নতা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি সবার দায়িত্ব’: বাবুগঞ্জে এমপি জয়নুল আবেদীন। তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি ভার্চ্যুয়ালি উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান চুয়াডাঙ্গায় প্রাইভেট থেকে ফেরার পথে এএসআই’র শিশু কন্যা নিখোঁজ চুয়াডাঙ্গার জীবননগর লাইসেন্স বিহীন ক্লিনিকের মালিককে জরিমানা পরে ক্লিনিকে সিলগালা অগ্রিম সতর্কতা: শুরু হওয়ার আগেই ৭,০০০ রিংগিতের নতুন ‘ভিসা ফাঁদ’ পাকাচ্ছে সিন্ডিকেট বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

ঝালকাঠিতে “পুলিশ মেমোরিয়াল ডে – ২০২০” উদযাপন।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:০৩:০২ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২০ ১৬৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ মনির হোসেন ঝালকাঠি :ঝালকাঠিতে কর্তব্যরত অবস্থায় নিহত পুলিশ সদস্যদের স্মরনে জেলা পুলিশের “পুলিশ মেমোরিয়াল ডে-২০২০ ” উদযাপন। জননিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষাকালে কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের স্মরণে ১মার্চ রবিবার দেশব্যাপী সকল পুলিশ ইউনিটে যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে “পুলিশ মেমোরিয়াল ডে”।

“পুলিশ মেমোরিয়াল ডে” দিবসটি উপলক্ষে সারা দেশের ন্যায় কর্তব্যরত অবস্থায় নিহত পুলিশ সদস্যদের স্মরনে ঝালকাঠি জেলা পুলিশের পক্ষ থেকে জেলা পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন নেতৃত্বে ” পুলিশ মেমোরিয়াল” স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে বাংলাদেশ পুলিশ বাহিনী ঝালকাঠি জেলা শাখার পক্ষ থেকে কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী সেই সকল শহীদ পুলিশ সদস্যদের শ্রদ্ধার সাথে স্মরণ করে অনুষ্ঠানে উপস্থিত সকলে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন সহ শহীদ পুলিশ সদস্যদের বিদায়ী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

পরে ” পুলিশ মেমোরিয়াল ডে -২০২০” উদযাপন উপলক্ষে জেলা পুলিশের আয়োজনে জেলা পুলিশ লাইন ড্রিল সেডে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভা অনুষ্ঠানে জেলা পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এছাড়া আরো বক্তব্য রাখেন, মো: হাবীবুল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ), কাজী মো: ছোয়াইব, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) এবং এম.এম.মাহমুদ হাসান,পিপিএম(বার), অতিরিক্ত পুলিশ সুপার, (সদর সার্কেল) ঝালকাঠি। আলোচনা অনুষ্ঠান শেষে কর্তব্যরত অবস্থায় নিহত পুলিশ সদস্যদের পরিবারবর্গকে নগদ অর্থ, ক্রেস্ট ও সম্মাননা স্বীকৃতি স্মারক প্রদান করা হয়। এ সময় জেলা পুলিশের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ সহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য ২০১৭ সাল থেকে কর্তব্যরত অবস্থায় নিহত পুলিশ সদস্যদের স্মরণে ‘পুলিশ মেমোরিয়াল ডে’ প্রতি বছর ১লা মার্চ পালন করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ঝালকাঠিতে “পুলিশ মেমোরিয়াল ডে – ২০২০” উদযাপন।

আপডেট সময় : ০৪:০৩:০২ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২০