সংবাদ শিরোনাম ::
নলছিটিতে ১৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চুয়াডাঙ্গায় জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বিজয়নগর থানার, আহসান উল্লাহ, রাজাপুরে মাদকের আখড়ায় অভিযান: ইয়াবাসহ আটক ২, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ঝালকাঠিতে রোগী বহনকারী অ্যাম্বুলেন্স খাদ্যে পড়ে আহত ১, পা ভাঙল রোগীর দামুড়হুদার মদনায় বিস্কুট ফ্যাক্টারিতে আগুন ক্ষতি প্রায় ৮ লক্ষাধিক ভরা মৌসুমেও ইলিশের আকাল বৈরী আবহাওয়া, জলবায়ু পরিবর্তন ও অবৈধ জালে সংকটে সুন্দরবন উপকূলের মৎস্য অর্থনীতি সাগরে নেই ট্রলার, আড়তে নেই মাছ বানারীপাড়ায় বিএনপি নেতা সাইফুল ইসলাম রকি তেতলা পিজিএস স্কুলের সভাপতি বরিশালে সিভিল সার্জনের অপসারনের দাবীতে কক্ষে তালা বাবুগঞ্জে মাদক, চুরি-ডাকাতি ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা।

নার্সকে কোকাকোলার মধ্যে ঘুমের ওষুধ খাইয়ে ধর্ষণ ডাক্তার গ্রেফতার। আজকের ক্রাইম নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:২৯:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ২৯ ফেব্রুয়ারী ২০২০ ২১০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক:
নার্সকে কোকাকোলার মধ্যে ঘুমের ওষুধ খাইয়ে ধর্ষণের অভিযোগে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক রিয়াজুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার ইন্টার্ন চিকিৎসক রিয়াজুল ইসলাম (২৪) কালিগঞ্জ উপজেলার বন্ধিপুর গ্রামের আনসার আলীর ছেলে। তিনি সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক।

ভুক্তভোগী নার্স (১৬) সাতক্ষীরা সদর উপজেলার বাসিন্দা। মেয়েটি বর্তমানে সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

হাসপাতালে চিকিৎসাধীন মেয়েটি জানান, ‌আমি স্যারের সঙ্গে কাজ করতাম। সেই সুবাদে তার সঙ্গে পরিচয়। একপর্যায়ে তিনি আমাকে বিয়ের প্রস্তাব দেন। পরে তার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিভিন্ন সময় তিনি ফোনে কথা বলতেন। সেগুলো আমার মোবাইলে রেকর্ড আছে।

মেয়েটি আরও জানায়, গত বুধবার (২৬ ফেব্রুয়ারি) রাতে শহরের শিমুল ক্লিনিকের চারতলায় স্যার তার চেম্বারে আমাকে কোকাকোলার মধ্যে ঘুমের ওষুধ খাইয়ে দেন। এরপর আমার সঙ্গে জোরপূর্বক অনৈতিক কাজ করে আমাকে চারতলা থেকে ফেলে দেয়ার চেষ্টা করেন। ঘটনাটি ক্লিনিকের মালিককে জানার পর সমঝোতা করে দেবেন জানালেও গত দুই দিনে কোনো সমাধান করেননি। এরপর আমি থানায় অভিযোগ দিয়েছি।

সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, এ ঘটনায় মেয়েটির অভিযোগে থানায় মামলা হয়েছে। অভিযুক্ত ইন্টার্ন চিকিৎসককে গ্রেফতার করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নার্সকে কোকাকোলার মধ্যে ঘুমের ওষুধ খাইয়ে ধর্ষণ ডাক্তার গ্রেফতার। আজকের ক্রাইম নিউজ

আপডেট সময় : ০৯:২৯:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ২৯ ফেব্রুয়ারী ২০২০