সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল পরিচ্ছন্নতা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি সবার দায়িত্ব’: বাবুগঞ্জে এমপি জয়নুল আবেদীন। তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি ভার্চ্যুয়ালি উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান চুয়াডাঙ্গায় প্রাইভেট থেকে ফেরার পথে এএসআই’র শিশু কন্যা নিখোঁজ চুয়াডাঙ্গার জীবননগর লাইসেন্স বিহীন ক্লিনিকের মালিককে জরিমানা পরে ক্লিনিকে সিলগালা অগ্রিম সতর্কতা: শুরু হওয়ার আগেই ৭,০০০ রিংগিতের নতুন ‘ভিসা ফাঁদ’ পাকাচ্ছে সিন্ডিকেট বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

আগামী ২ মাসের জন্য ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ হচ্ছে।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:২৫:০৮ পূর্বাহ্ন, শনিবার, ২৯ ফেব্রুয়ারী ২০২০ ২১৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভোলা প্রতিনিধি:
অভয়াশ্রম হওয়ায় ভোলার মেঘনা ও তেতুঁলিয়া নদীতে আগামী ২ মাসের জন্য ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ হচ্ছে আজ মধ্যরাত থেকে। সরকারের এ নিষেধাজ্ঞাকে স্বাগতম জানিয়ে জেলেরা নৌকা, জালসহ মাছ ধরার সকল সরঞ্জাম নদী থেকে সরিয়ে নিয়ে যাচ্ছেন। তবে জেলেরা বলছেন নিষেধাজ্ঞাকালীন সরকারি বরাদ্দকৃত চাল দ্রুত বিতরণ এবং ব্যাংক ও এনজিও ঋণের কিস্তির টাকা আদায় বন্ধ করলে সরকারের নিষেধাজ্ঞা মানতে তাদের কোনো সমস্যা নেই। এজন্য মৎস্য বিভাগের মাধ্যমে সরকারের কাছে দাবি জানিয়েছেন জেলেরা।

ভোলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে, ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত ভোলা সদরের ভেদুরিয়া থেকে চর রুস্তম ১০০ কিলোমিটার ও চর ইলিশা থেকে চর পিয়ালের ৯০ কিলোমিটারসহ মোট ১৯০ কিলোমিটার পর্যান্ত মাছের অভয়াশ্রম হওয়ায় ভোলার মেঘনা, তেতুঁলিয়া, বুড়া গৌড়াঙ্গ, জাহাঙ্গলিয়া, গনেশপুর নদীতে ইলিশসহ সব ধরনের মাছ শিকার, বাজারজাত, সংরক্ষণ ও বিক্রির ওপর নিষেধাজ্ঞার জারি করেছেন সরকার। আর নিষেধাজ্ঞার বিষয়ে ইতোমধ্যে জেলেদের সচেতনতামূলক কাজ সম্পন্ন করেছে মৎস্য বিভাগ।

ভোলা সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আসাদুজ্জামান জানান, জেলেদের দাবির প্রেক্ষিতে আগামী ৭ দিনের মধ্যে জেলেদের নামে বরাদ্দকৃত চাল বিতরণ শুরু করা হবে। এছাড়া নিষেধাজ্ঞার সময় কিস্তির টাকা আদায় বন্ধ থাকার জন্য তারা কর্তৃপক্ষকে অবহিত করেছেন।

জানা গেছে, ভোলার সাত উপজেলায় প্রায় সাড়ে ৩ লাখ জেলে থাকলেও ভোলা মৎস্য বিভাগের নিবন্ধনকৃত জেলের সংখ্যা রয়েছে ১ লাখ ৩২ হাজার ২৬০ জন। আর এবছর দুই মাসের নিষেধাজ্ঞার সময় চাল বরাদ্দ হয়েছে ৭০ হাজার ৯৪৩ জন জেলের।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

আগামী ২ মাসের জন্য ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ হচ্ছে।

আপডেট সময় : ০৯:২৫:০৮ পূর্বাহ্ন, শনিবার, ২৯ ফেব্রুয়ারী ২০২০