সংবাদ শিরোনাম ::
আগৈলঝাড়ায় ইয়াবা-মোটরসাইকেলসহ একজন গ্রেফতার”
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১০:২৪:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২০ ২৩৪ বার পড়া হয়েছে

বি এম মনির হোসেন
আগৈলঝাড়া প্রতিনিধিঃ-
বরিশালের আগৈলঝাড়ায় পুলিশ অভিযান চালিয়ে রাজিহার বাজারের চৌরাস্তা মোড় থেকে ইয়াবাসহ এক যুবককে আটক করেছে। আটক করা হয়েছে তার ব্যবহৃত মোটরসাইকেল।
থানার এসআই সাহাবুদ্দিন জানান, বৃহস্পতিবার দুপুরে সোর্সের মাধ্যমে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সঙ্গিয় ফোর্স নিয়ে তিনি উপজেলার রাজিহার ইউনিয়নের রাজিহার বাজারের চৌরাস্তা মোড় থেকে ওই ইউনিয়নের বসুন্ডা গ্রামের শাহ আলম সিকদারের ছেলে মাসুম সিকদারকে আটক করেন।
আটককৃতর ব্যবহৃত মোটরসাইকেলের ব্যাক লাইটের মধ্য থেকে দুই পিচ ইয়াবা উদ্ধার করা হয়। আটককৃত মাসুম সিকদারকে শুক্র বার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়েছে।


























