সংবাদ শিরোনাম ::
কাঠালিয়া আমুয়া জিরো পয়েন্ট থেকে মনস্বিতা কলেজ সড়ক সংস্কার কাজের উদ্বোধন, রফিকুল ইসলাম জামাল এমপি। বাবুগঞ্জে দুই বাসের সংঘর্ষ, গাছের সঙ্গে ধাক্কা। অল্পের জন্য প্রাণে রক্ষা যাত্রীরা দর্শনায় কলেজ ছাত্রলীগের সহসভাপতি গ্রেফতার কাঠালিয়া প্রেসক্লাবের জরুরি বৈঠক: অভ্যন্তরীণ বিরোধ নিরসন ও ঐক্যের সংকল্প ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা সুমন হত্যার বিচার ও খুনির ফাঁসির দাবিতে কবাই ইউনিয়ন বিএনপির মানববন্ধন ঘোড়াঘাটের পাশা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেনের চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় নাগরিক সেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা,

একসঙ্গে ঘরছাড়া সেই চার ছাত্রী পাঁচ দিন পর উদ্ধার।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৫৬:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২০ ২১৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক
পরিবারের সঙ্গে অভিমান করে চাকরির খোঁজে একসঙ্গে ঘর ছেড়েছিল ময়মনসিংহের ফুলপুর উপজেলার পূর্ব বাখাই গ্রামের দুই বোনসহ চার ছাত্রী। নিখোঁজের ৫ দিন পর বুধবার (২৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে গাজীপুরের শ্রীপুর থেকে তাদেরকে উদ্ধার করেছে ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশ ও ফুলপুর থানা পুলিশ।

উদ্ধারকৃতরা হচ্ছে- দ্বাদশ শ্রেণির ছাত্রী হাফসা খাতুন, তার ছোট বোন কওমি মাদরাসার ছাত্রী সুমাইয়া, তাদের চাচাতো বোন একাদশ শ্রেণির ছাত্রী সানজিদা খাতুন ও প্রতিবেশী একাদশ শ্রেণির ছাত্রী মিফতাহুল জান্নাত ইশাত।

জিজ্ঞাসাবাদে ওই চার ছাত্রীর বক্তব্যের বরাত দিয়ে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ বলেন, তারা সবসময় একসঙ্গেই চলাফেরা করতো। কিছুদিন আগে একটি অনুষ্ঠানে তাদের অভিভাবকরা তাদেরকে বকাঝকা ও মারধর করে। এদিকে তাদের পরিবারে আর্থিক সংকট থাকায় পড়াশোনার খরচ চালাতে অভিভাবকদের কষ্ট হত। সেই অভিমান থেকে তারা একসঙ্গে গত শনিবার (২২ ফেব্রুয়ারি) স্ব-স্ব শিক্ষাপ্রতিষ্ঠানে যাওয়ার কথা বলে গাজীপুর চলে যায়। সেখান থেকে তারা শ্রীপুর উপজেলার বেতজুড়ি গ্রামে দূর সম্পর্কের আত্মীয়ের বাড়িতে ওঠে। ওই বাড়িতে থেকে তাদের চাকরি করার পরিকল্পনা ছিল।

এদিকে ওইদিন সন্ধ্যা হয়ে গেলেও তারা বাড়ি না ফেরায় খোঁজাখুঁজি শুরু করে তাদের পরিবার। অনেক খোঁজাখুঁজি করেও তাদের না পেয়ে সোমবার (২৪ ফেব্রুয়ারি) ফুলপুর থানায় সাধারণ ডায়েরি করেন তাদের অভিভাবকরা। এরপর পুলিশ সুপার মো. আহমার উজ্জামানের নির্দেশে ওইদিন থেকেই যৌথভাবে উদ্ধার অভিযানে নামে গোয়েন্দা পুলিশ ও থানা পুলিশ।

ওসি শাহ কামাল আকন্দ আরও জানান, টানা তিনদিন বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বুধবার রাতে শ্রীপুর উপজেলার বেতজুড়ি গ্রাম থেকে ওই চার ছাত্রীকে উদ্ধার করে গোয়েন্দা পুলিশের কার্যালয়ে আনা হয়। বৃহস্পতিবার উদ্ধারকৃতদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

একসঙ্গে ঘরছাড়া সেই চার ছাত্রী পাঁচ দিন পর উদ্ধার।

আপডেট সময় : ০৭:৫৬:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২০