সংবাদ শিরোনাম ::
কাঠালিয়া আমুয়া জিরো পয়েন্ট থেকে মনস্বিতা কলেজ সড়ক সংস্কার কাজের উদ্বোধন, রফিকুল ইসলাম জামাল এমপি। বাবুগঞ্জে দুই বাসের সংঘর্ষ, গাছের সঙ্গে ধাক্কা। অল্পের জন্য প্রাণে রক্ষা যাত্রীরা দর্শনায় কলেজ ছাত্রলীগের সহসভাপতি গ্রেফতার কাঠালিয়া প্রেসক্লাবের জরুরি বৈঠক: অভ্যন্তরীণ বিরোধ নিরসন ও ঐক্যের সংকল্প ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা সুমন হত্যার বিচার ও খুনির ফাঁসির দাবিতে কবাই ইউনিয়ন বিএনপির মানববন্ধন ঘোড়াঘাটের পাশা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেনের চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় নাগরিক সেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা,

বানারীপাড়ার সীমান্তবর্তী একসাড়াপাড়ায় তাসের আড়ালে জুয়া খেলায় বাধা দেওয়ায় যুবলীগ নেতাকে নৃশংসভাবে কুপিয়ে জখম

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:০১:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২০ ১৬২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥বানারীপাড়া উপজেলার সীমান্তবর্তী ঝালকাঠির
গাভা-রামচন্দ্রপুর ইউনিয়নের বড় একসাড়াপাড়া গ্রামে তাস খেলার নামে জুয়ার
আসর থেকে ছেলেকে নিয়ে আসতে গিয়ে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে ওই
ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি ওয়াদুদ হাওলাদার গুরুতর আহত হয়েছেন।তাকে
বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।এ ব্যপারে আহত
ওয়াদুদের স্ত্রী বিলকিস বেগম বাদী হয়ে একই এলাকার তিন সহোদর সোহেল
খান,ইয়ার খান ও দেলোয়ার খানের বিরুদ্ধে ঝালকাঠি থানায় লিখিত অভিযোগ দায়ের
করেছেন।অভিযোগ সূত্রে জানা গেছে ঝালকাঠির গাভা-রামচন্দ্রপুর ইউনিয়নের বড়
একসাড়াপাড়া গ্রামের ওয়াদুদ হাওলাদার ২২ ফেব্রুয়ারী রাত সাড়ে ৯টায়ও তার
ছেলে মাসুম হাওলাদার (১৪) বাসায় না ফেরায় উদ্বিগ্ন হয়ে পড়েন।তিনি ছেলেকে
খুঁজতে বের হয়ে দেখতে পান একই এলাকার সোহেল খানদের বাড়ির পিছনের বাগানে
তাস খেলার আসরে মাসুম দাঁড়িয়ে খেলা দেখছে। এসময় তিনি ছেলেকে গালমন্দ করে
বাড়িতে নিয়ে আসতে চাইলে সোহেল খান সহ অন্য আসামীরা পথরোধ করে ধারালো
অস্ত্র ও লাঠি দিয়ে ওয়াদুদ হাওলাদারকে কুপিয়ে ও পিটিয়ে জখম করে।এসময় তাকে
তার শ্যালিকা হেলেনা বেগম রক্ষা করতে এলে তাকেও মারধর করা হয়। গুরুতর আহত
হওয়ার পরেও ওয়াদুদ হাওলাদার তাকে কোপাতে ব্যবহার করা রামদা হামলাকারী
সোহেলের হাত থেকে রেখে দেন।এসময় আহতদের ডাক চিৎকারে ওয়াদুদের স্ত্রী সহ
স্বজন ও স্থানীয়রা এগিয়ে এলে আসামীরা হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।পরে
গুরুতর আহত অবস্থায় ওয়াদুদ হাওলাদার ও তার শ্যালিকা হেলেনা বেগমকে
উদ্ধার করে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।এঘটনায়
এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এ প্রসঙ্গে ঝালকাঠি থানার অফিসার
ইনচার্জ(ওসি) মো. খলিলুর রহমান জানান এ ঘটনার তদন্তপূর্ব দোষীদের
বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রসঙ্গত
গাভা-রাচন্দ্রপুর ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি ওয়াদুদ হাওলাদার এলাকায়
আসামীদের তাস খেলার নামে জুয়া সহ বিভিন্ন অপকর্মের প্রতিবাদ করায় তারা
তার ওপর পূর্ব থেকেই ক্ষিপ্ত ছিলো। ###

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বানারীপাড়ার সীমান্তবর্তী একসাড়াপাড়ায় তাসের আড়ালে জুয়া খেলায় বাধা দেওয়ায় যুবলীগ নেতাকে নৃশংসভাবে কুপিয়ে জখম

আপডেট সময় : ০৫:০১:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২০