সংবাদ শিরোনাম ::
ভরা মৌসুমেও ইলিশের আকাল বৈরী আবহাওয়া, জলবায়ু পরিবর্তন ও অবৈধ জালে সংকটে সুন্দরবন উপকূলের মৎস্য অর্থনীতি সাগরে নেই ট্রলার, আড়তে নেই মাছ বানারীপাড়ায় বিএনপি নেতা সাইফুল ইসলাম রকি তেতলা পিজিএস স্কুলের সভাপতি বরিশালে সিভিল সার্জনের অপসারনের দাবীতে কক্ষে তালা বাবুগঞ্জে মাদক, চুরি-ডাকাতি ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা। বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত

বরিশালের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক পাগলী সন্তান প্রসব।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৪২:৫০ অপরাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২০ ১৬৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মুলাদী প্রতিনিধি ॥

বরিশালের মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক পাগলী সন্তান প্রসব করেছে। বুধবার সকাল ১০টার দিকে হাসপাতালে ডাক্তার-নার্সদের তত্ত্বাবধানে পাগলীর কন্যা সন্তানের জন্ম হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ সাইয়েদুর রহমান জানান বুধবার সকালে কে বা কাহারা সন্তান সম্ভবা এক পাগলীকে হাসপাতালের বারান্দায় রেখে যায়।

বিষয়টি হাসপাতালের নার্স ও স্টাফদের নজরে আসলে তারা অজ্ঞাত পরিচয় লিখে পাগলীকে হাসপাতালে ভর্তি করে। পরে সকাল ১০টার দিকে হাসপাতালের কেবিনে সন্তানের জন্ম হয়। সন্তান জন্মের পর পাগলী ও সদ্যজাত সন্তান সুস্থ্য রয়েছে বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।

কিন্তু পাগলী কিছু বলতে পারাতো দূরের কথা সে নিজেই জানে না যে তার সন্তানের জন্ম হয়েছে। সন্তানটি বর্তমানে হাসপাতালের নার্স হামিদা বেগমের তত্ত্বাবধানে রয়েছে।

বিষয়টি উপজেলা সমাজসেবা অফিসকে অবহিত করা হয়েছে। সংবাদ পেয়ে মুলাদী উপজেলা নির্বাহী অফিসার শুভ্রা দাস ও মুলাদী থানা অফিসার ইনচার্জ ফয়েজ উদ্দীন মৃধা হাসপাতালে পাগলীকে দেখতে যান। উপজেলা সমাজসেবা অফিসার উত্তম কুমার জানান আগৈলঝাড়া উপজেলার বেবি হোমের কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করা হয়েছে।

থানা পুলিশের মাধ্যমে ২/১ দিনের মধ্যেই কন্যা সন্তানটিকে বেবি হোমে প্রেরণ করা হবে। উপজেলা নির্বাহী অফিসার শুভ্রা দাস জানান পাগলীর সন্তানটিকে কেউ দত্তক নিতে চাইলে বেবি হোমে হস্তান্তরের পর আদালতের মাধ্যমে দত্তক নিতে পারবেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরিশালের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক পাগলী সন্তান প্রসব।

আপডেট সময় : ০৫:৪২:৫০ অপরাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২০