সংবাদ শিরোনাম ::
পরিচ্ছন্নতা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি সবার দায়িত্ব’: বাবুগঞ্জে এমপি জয়নুল আবেদীন। তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি ভার্চ্যুয়ালি উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান চুয়াডাঙ্গায় প্রাইভেট থেকে ফেরার পথে এএসআই’র শিশু কন্যা নিখোঁজ চুয়াডাঙ্গার জীবননগর লাইসেন্স বিহীন ক্লিনিকের মালিককে জরিমানা পরে ক্লিনিকে সিলগালা অগ্রিম সতর্কতা: শুরু হওয়ার আগেই ৭,০০০ রিংগিতের নতুন ‘ভিসা ফাঁদ’ পাকাচ্ছে সিন্ডিকেট বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত কাঠালিয়ায় পাথর বোঝাই ট্রাকসহ আয়রন ব্রিজ ধস: আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ, চরম দুর্ভোগ

মালয়েশিয়ার রাজার কাছে নিজের পদত্যাগপত্র পাঠিয়েছে প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:১৪:১১ পূর্বাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২০ ২০৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ আবুল বাশার স্টাফ রিপোর্টার/মোঃ মিনারুল ইসলাম ভ্রাম্যমাণ প্রতিনিধি::-

মালয়েশিয়ার রাজার কাছে নিজের পদত্যাগপত্র পাঠিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। এদিকে তার পদত্যাগের পর দেশটির ক্ষমতাসীন জোট সরকারে বড় ধরনের ভাঙন শুরু হয়েছে। এতে করে ক্ষমতাসীন জোট পাকাতান হারাপান পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা হারাতে যাচ্ছে। সোমবার ক্ষমতাসীন পাকাতান হারাপান জোটের বারসাতু দলের ২৬ এমপি ও পিকেআর দলের ১১ এমপি জোট ছাড়ার ঘোষণা দিয়েছেন। আরও জানায় ২২২ আসনের পার্লামেন্টে ক্ষমতাসীন জোটের এমপি সংখ্যা ছিল ১৩৯ জন। এদের মধ্যে পিকেআর ৫০ ডিএপি ৪২ ও বারসাতু ২৬ অন্তর্ভুক্ত। এছাড়া জোটের অংশীদারদের মধ্যে পার্টি ওয়ারিসান সাবাহ ৯ ও আপকো ১। সোমবার বারসাতু দলের প্রেসিডেন্ট মুহিউদ্দিন ইয়াসিন ক্ষমতাসীন জোট থেকে বের হয়ে যাওয়ার ঘোষণা দেন। আর ডেপুটি প্রেসিডেন্ট আজমিন আলীর সমর্থক ১১ পিকেআর এমপিও দলটি থেকে বের হলে পার্লামেন্টে স্বতন্ত্র জোট গড়ে তোলার ঘোষণা দিয়েছেন। জোট বারসাতু ও পিকেআর এমপিদের বেরিয়ে যাওয়ার ফলে ক্ষমতাসীন পাকাতান হারাপানের এমপি সংখ্যা ১০২ জন। দেশটির আইন অনুসারে ন্যূনতম সংখ্যাগরিষ্ঠতা অর্জনের জন্য প্রয়োজন ১১২ জন সংসদ সদস্য। যা থেকে জোটটি কম রয়েছে ১০ জন এমপি। এর আগে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ সোমবার পদত্যাগ করেছেন। প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, স্থানীয় সময় দুপুর ১টার দিকে রাজার কাছে পদত্যাগপত্র পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মালয়েশিয়ার রাজার কাছে নিজের পদত্যাগপত্র পাঠিয়েছে প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ।

আপডেট সময় : ০৯:১৪:১১ পূর্বাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২০