সংবাদ শিরোনাম ::
পরিচ্ছন্নতা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি সবার দায়িত্ব’: বাবুগঞ্জে এমপি জয়নুল আবেদীন। তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি ভার্চ্যুয়ালি উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান চুয়াডাঙ্গায় প্রাইভেট থেকে ফেরার পথে এএসআই’র শিশু কন্যা নিখোঁজ চুয়াডাঙ্গার জীবননগর লাইসেন্স বিহীন ক্লিনিকের মালিককে জরিমানা পরে ক্লিনিকে সিলগালা অগ্রিম সতর্কতা: শুরু হওয়ার আগেই ৭,০০০ রিংগিতের নতুন ‘ভিসা ফাঁদ’ পাকাচ্ছে সিন্ডিকেট বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত কাঠালিয়ায় পাথর বোঝাই ট্রাকসহ আয়রন ব্রিজ ধস: আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ, চরম দুর্ভোগ

অভিনেতা প্রভাস নয়, একজন ক্রিকেটারের সঙ্গে প্রেম করছেন আনুশকা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:০৯:১০ পূর্বাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২০ ১৫৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক:: ভারতে ক্রিকেট অঙ্গনের সঙ্গে বিনোদন জগতের বেশ সখ্য ভাব রয়েছে।
দুটি ভিন্ন ভুবনের বাসিন্দাদের অনেকেই এক ছাদের তলায় বসবাস করছেন।

ক্রিকেটার হলেই ভারতীয় অভিনেত্রীদের প্রেমে পড়বেন এমনটিই যেন রীতি হয়ে দাঁড়িয়েছে। যে কারণে কোনো ক্রিকেটারের সঙ্গে বলিউড বা দক্ষিণের কোনো অভিনেত্রীর ওঠবস দেখলেই সেখানে প্রেমের অস্তিত্ব খুঁজতে শুরু করেন পাপারাজ্জিরা।

এ নিয়ে গুঞ্জন চলতে থাকে মিডিয়ামহলে।

এবার তেমনই গুঞ্জন চলছে ‘বাহুবলি’খ্যাত দাক্ষিণাত্যের অভিনেত্রী আনুশকা শেঠির।

বেশ কিছু দিন আগে ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজের এক প্রতিবেদনে প্রকাশ হয়, অভিনেতা প্রভাস নয়, একজন ক্রিকেটারের সঙ্গে প্রেম করছেন আনুশকা শেঠি। এমনকি খুব শিগগির ওই ক্রিকেটারের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসবেন আনুশকা।

গুঞ্জন যখন চরমমাত্রায় পৌঁছে তখনই মুখ খুললেন অভিনেত্রী আনুশকা।

বিরক্তি প্রকাশ করে আনুশকা সাফ জানিয়ে দেন, ‘আমার প্রেম বা বিয়ে নিয়ে সংবাদমাধ্যমে প্রতিনিয়ত গুজব ছড়ানো হচ্ছে। এসব খবরের কোনো ভিত্তি নেই।’

তিনি বলেন, ‘অনেক সংবাদমাধ্যম তো আমাকে একাধিকবার বিয়েও দিয়ে ফেলেছে। একবার বলা হয়েছে– আমি এক ব্যবসায়ীর সঙ্গে প্রেম করছি। তার পর একজন চিকিৎসকের সঙ্গে। এমনকি সিনেমার সহঅভিনেতার সঙ্গেও আমার প্রেমের গুঞ্জন ছড়িয়েছে। সবার উচিত এসব খবরে কান না দেয়া।

তবে বাহুবলি তারকা প্রভাসের সঙ্গে জড়িয়ে যে গুঞ্জন চলছিল!

এ প্রসঙ্গে আনুশকা হেসে দিয়ে বলেন, ‘ওটা আরও বড় গুজব ছিল। আমরা দুজনেই বিষয়টি পরিষ্কার করেছি। আর বিয়ের বিষয়ে আমার নিজের থেকে তেমন আয়োজন নেই। এ বিষয়ে মা-বাবার ওপরই বেশি আস্থা রাখছি। আমার বিয়ের সিদ্ধান্ত মা-বাবার ওপর ছেড়ে দিয়েছি। খুব শিগগির তারা এসব গুঞ্জনের ইতি টানবেন।’

প্রসঙ্গত সম্প্রতি গুঞ্জন ওঠে– এক ভারতীয় ক্রিকেটারের সঙ্গে প্রেম করছেন আনুশকা। সেই ক্রিকেটার বর্তমানে ভারতীয় জাতীয় দলে নেই। সাবেক এই ক্রিকেটারের সঙ্গে বিয়ের পরিকল্পনাও করছেন তিনি। এ নিয়ে তেলেগু ও কানাড়া মিডিয়ায় বেশ চর্চা হয়। অনেকটা হতাশও হতে দেখা যায় আনুশকার ভক্তদের।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

অভিনেতা প্রভাস নয়, একজন ক্রিকেটারের সঙ্গে প্রেম করছেন আনুশকা

আপডেট সময় : ০৯:০৯:১০ পূর্বাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২০