সংবাদ শিরোনাম ::
রাজধানীর হাতিরঝিলে প্রতিপক্ষের ছুরিকাঘাত এক কিশোর নিহত। আজকের ক্রাইম নিউজ
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৯:১২:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২০ ১২৩ বার পড়া হয়েছে

ঢাকা অফিস
রাজধানীর হাতিরঝিলে বৌ বাজার এলাকায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে শিপন নামে এক কিশোর নিহত হয়েছে।
শিপনের পরিবার জানায়, দেড় বছর আগে নকল ধরা নিয়ে শিপনের সাথে দ্বন্দ্বে লিপ্ত হয় আজাদ সুজন গ্রুপ। এর আগেও শিপন- মানিকের গ্রুপের সাথে তাদের মারামারির ঘটনা ঘটে। রোববার রাত নয়টায় হতিরঝিলের বৌ বাজার এলাকায় মোটর সাইকেল রাউন্ড দেয় শিপন মানিক।পরে শিপন ও মানিককে ছুরিকাঘাত করে প্রতিপক্ষ গ্রুপের সদস্যরা। গুরুতর আহতাবস্থায় ঢাকা মেডিকেলে আনা হলে রাত এগারোটার দিকে মারা যায় শিপন। নিহত শিপন মোটর সাইকেলের ওয়ার্কশপের মেকানিক ছিলেন।


























