সংবাদ শিরোনাম ::
বেনাপোল সীমান্তে ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক। আজকের ক্রাইম নিউজ
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৪:৩৯:৪৭ অপরাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২০ ১৭৯ বার পড়া হয়েছে

মোঃ মিনারুল ইসলাম ভ্রাম্যমাণ প্রতিনিধি::-
যশোরের বেনাপোল সীমান্ত থেকে থেকে ১ কেজি গাঁজাসহ হযরত আলী ২০ নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
রবিবার রাতে বেনাপোল পোর্ট থানাধীন ডুব পাড়ার মোড় থেকে তাকে আটক করে বেনাপোল পোর্ট থানা পুলিশ। আটককৃত হযরত আলী বেনাপোল পোর্ট থানার ডুব পাড়া গ্রামের ইউনুস আলীর ছেলে৷ পুলিশ জানায় গোপন সংবাদে জানতে পেরে এসআই পিন্টু লাল দাস বেনাপোল পোর্ট থানার ডুব পাড়া মোড় থেকে ১ কেজি গাঁজাসহ তাকে আটক করে৷ বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মামুন খান জানান আটক আসামিকে আগামীকাল যশোর আদালতে পাঠানো হবে বলে জানিয়েছেন৷


























