সংবাদ শিরোনাম ::
ভরা মৌসুমেও ইলিশের আকাল বৈরী আবহাওয়া, জলবায়ু পরিবর্তন ও অবৈধ জালে সংকটে সুন্দরবন উপকূলের মৎস্য অর্থনীতি সাগরে নেই ট্রলার, আড়তে নেই মাছ বানারীপাড়ায় বিএনপি নেতা সাইফুল ইসলাম রকি তেতলা পিজিএস স্কুলের সভাপতি বরিশালে সিভিল সার্জনের অপসারনের দাবীতে কক্ষে তালা বাবুগঞ্জে মাদক, চুরি-ডাকাতি ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা। বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত

তেতুলিয়ায় ফ্রি স্বাস্থ্য সেবা প্রদান করছে দারিদ্র কল্যাণ সংস্থা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:১৭:১৮ অপরাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২০ ১৪০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

তেতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি : মানবতার জানালা’ নামের কর্মসূচির মাধ্যমে ‘ডাক্তার এসেছে বাড়িতে, চিকিৎসা নেবো ফ্রিতে’ এ স্লোগানকে সামনে রেখে স্বাস্থ্য সেবা দিচ্ছে একটি স্বেচ্ছাসেবি সংগঠন। প্রত্যন্ত অঞ্চলের ছিন্নমূল দারিদ্র মানুষেরর মাঝে স্বাস্থ্য সেবা পৌছে দিতে নিয়মিত ভাবে ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে সেবা প্রদান করছে পঞ্চগড়ের স্থানীয় বে-সরকারি স্বেচ্ছাসেবী সংগঠন ‘দারিদ্র কল্যাণ সংস্থা’।
আজ রোববার সকালে উপজেলার গিতালগছ দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠে ছিন্নমূল দারিদ্র পরিবার ও শিক্ষার্থীদের ফ্রি চিকিৎসা সেবা দেন সংগঠনটির দায়িত্বরত চিকিৎসকরা। সংগঠনটির সূত্রে জানা যায়, মুজিববর্ষের শুরুতেই প্রত্যন্ত এলাকায় গিয়ে প্রতিদিন চিকিৎসা সেবা প্রদান করছে ২জন করে চিকিৎসক ওইসব মানুষদের চিকিৎসা ও ব্যবস্থা দিয়ে আসছেন, চলবে পুরো বছর।
খালেদা নামে উপকার ভোগি নারী বলেন, দীর্ঘদিন ধরে গোপনীয় রোগে ভুগছি। আমাদের এলাকা থেকে শহরের দূরত্ব অনেক হওয়ায় ডাক্তারের কাছে যাওয়া সম্ভব হচ্ছে না। নিজ এলাকায় বাড়ির প্বার্শেই ডাক্তার আসায় চিকিৎসা নিতে এসেছি।
আইনুল নামে একজন বলেন, ‘দিন কামাই দিন খাই’ ডাক্তারের কাছে যাওয়া সম্ভব হচ্ছে না। এখানে ডাক্তার এসেছে শুনে চিকিৎসা দিতে এসেছি। এখান থেকে কিছু ঔধুষ দিয়েছে এবং কিছু ঔষুধ লিখে দিয়েছে।
বিদ্যালয়ের শিক্ষার্থী মরিয়ম জানায়, আমাদের মেয়েদের বিভিন্ন সমস্যা হয়ে থাকে। গ্রামাঞ্চলের মেয়ে হওয়ায় অনেকেই লজ্জায় শহরের ডাক্তারকে কিছু বলে না, যা পরবর্তীতে বড় ধরণের সমস্যা হয়ে থাকে। আমাদের স্কুলে ডাক্তার আসায় আমরা ডাক্তারের পরামর্শ নিয়েছি। এ রকম একটা ভ্রাম্যমান স্বাস্থ্য সেবা আমাদের এলাকায় আসায় এলাকার দারিদ্র মানুষদের অনেক উপকার হয়েছে।
ক্যাম্পের দায়িত্বরত চিকিৎসক আমবিয়া আক্তার বলেন, চিকিৎসার অভাবে বিভিন্ন রোগে ভুগছে গ্রামাঞ্চলের মানুষ। আমরা প্রতিটি মানুষের ভালো ভাবে দেখে শুনে চিকিৎসা প্রদান করে আসছি। কারো বড় ধরণের কোন সমস্যা দেখা দিলে তাদের পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে রেফার্ট করছি। আমরা দিনে আড়াইশ থেকে ৩শ রোগী দেখছি।
তিনি আরো বলেন, প্রত্যন্ত গ্রামাঞ্চলের মেয়েদের সব থেকে বেশী দেখা দিয়েছে লিউকোরিয়ার (সাদা স্রাব) সমস্যা। আমরা সে সব মেয়েদের লিউকোরিয়ার চিকিৎসা সহ বিভিন্ন পরামর্শ দিয়ে আসছি। এর পাশাপাশি হাড় ক্ষয় , পুষ্টিহীনতাসহ বিভিন্ন সমস্যার রোগী পাওয়া যায় বেশী।
‘দারিদ্র কল্যাণ সংস্থা’র নির্বাহী পরিচালক মো. শাহজালাল বলেন, জেলার প্রত্যন্ত এলাকায় প্রতিদিন ‘মানবতার জানালা’ নামের কর্মসূচির মাধ্যমে ‘ডাক্তার এসেছে বাড়িতে, চিকিৎসা নেবো ফ্রিতে’ এ স্লোগানে কাজ করে যাচ্ছি। আমরা অসহায়, দরিদ্র ও প্রতিবন্ধীদের চিকিৎসা সেবা দিচ্ছি। যদি সরকারি ভাবে কোন সহযোগীতা পাওয়া যায় তাহলে পঞ্চগড় জেলায় শুরু হওয়া এ সেবা সারাদেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে দেয়া সম্ভব হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

তেতুলিয়ায় ফ্রি স্বাস্থ্য সেবা প্রদান করছে দারিদ্র কল্যাণ সংস্থা

আপডেট সময় : ০৫:১৭:১৮ অপরাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২০