সংবাদ শিরোনাম ::
ভরা মৌসুমেও ইলিশের আকাল বৈরী আবহাওয়া, জলবায়ু পরিবর্তন ও অবৈধ জালে সংকটে সুন্দরবন উপকূলের মৎস্য অর্থনীতি সাগরে নেই ট্রলার, আড়তে নেই মাছ বানারীপাড়ায় বিএনপি নেতা সাইফুল ইসলাম রকি তেতলা পিজিএস স্কুলের সভাপতি বরিশালে সিভিল সার্জনের অপসারনের দাবীতে কক্ষে তালা বাবুগঞ্জে মাদক, চুরি-ডাকাতি ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা। বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত

ঠাকুরগাঁয়ে অজ্ঞাত রোগে ২ জনের মৃত্যু, অসুস্থ-৩

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:০১:৩২ অপরাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২০ ১৫২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঠাকুরগাঁও প্রতিনিধি:ঠাকুরগাঁয়ে অজ্ঞাত রোগে একই পরিবারের ২ জনের মৃত্যু হয়েছে, অসুস্থ হয়ে ওই পরিবারের আরও ৩ জন ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

ঠাকুরগাঁয়ে অজ্ঞাত রোগে আক্রান্ত হয়ে দুদিনে একই পরিবারের দুজনের মৃত্যু হয়েছে। ওই রোগে

জেলার বালিয়াডাঙ্গী উপজেলার সনগাঁও গ্রামের এ ঘটনা ঘটে। এতে এলাকাজুড়ে শুরু হয়েছে আতঙ্ক। এ ঘটনার পর স্বাস্থ্য বিভাগের একটি প্রতিনিধি দল ওই গ্রাম পরিদর্শন করেছেন এবং আশপাশের লোকজনকে সাবধানতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন।

জানা যায়, বালিয়াডাঙ্গী উপজেলার সনগাঁও গ্রামের হাফিজুল ইসলামের স্ত্রী মিনা বেগম (৩৫) গত শুক্রবার রাতে হঠাৎ অসুস্থ হয়ে মারা যান। পরদিনই শনিবার রাতে বড়ভাই হাজিরুলের স্ত্রী পশিনা বেগম অসুস্থবোধ করলে স্বজনরা বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফেরার পর রবিবার ভোরে তার মৃত্যু হয়। এ ঘটনার পর ওই পরিবারের আরও ৩ জন অসুস্থ হয়ে পড়লে তাদের ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। তবে চিকিৎসক বলছেন তাদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে মিনা বেগম। চিকিৎসা নেওয়ার আগেই তিনি মারা যান। পরদিন আবার হঠাৎ অসুস্থ হয়ে পড়ে পশিনা বেগম। তার চিকিৎসা শেষে বাড়ি ফেরার পর তিনিও মারা যান। হঠাৎ কিছু বুঝে ওঠার আগেই নিহত মিনা বেগমের মেয়ে তানজিনা আক্তার, নিহত পশিনা বেগমের শাশুড়ি হাজেরা খাতুন ও আলেয়া আক্তার অসুস্থ হয়ে পড়ে। পরে তাদের রবিবার দুপুরে আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে স্বজনরা।

এ ঘটনার পর ঠাকুরগাঁও সিভিল সার্জন ডা. মো. মাহফুজার রহমান সরকার স্বাস্থ্য বিভাগের প্রতিনিধি দল নিয়ে ওই গ্রাম পরিদর্শন করেন। কী কারণে তারা মারা গেল এখনো নিশ্চিত হওয়া যায়নি। আর যারা অসুস্থ হয়ে ভর্তি আছে তারা বর্তমানে ভালো আছেন বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ঠাকুরগাঁয়ে অজ্ঞাত রোগে ২ জনের মৃত্যু, অসুস্থ-৩

আপডেট সময় : ০৫:০১:৩২ অপরাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২০