সংবাদ শিরোনাম ::
ভরা মৌসুমেও ইলিশের আকাল বৈরী আবহাওয়া, জলবায়ু পরিবর্তন ও অবৈধ জালে সংকটে সুন্দরবন উপকূলের মৎস্য অর্থনীতি সাগরে নেই ট্রলার, আড়তে নেই মাছ বানারীপাড়ায় বিএনপি নেতা সাইফুল ইসলাম রকি তেতলা পিজিএস স্কুলের সভাপতি বরিশালে সিভিল সার্জনের অপসারনের দাবীতে কক্ষে তালা বাবুগঞ্জে মাদক, চুরি-ডাকাতি ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা। বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত

ঝালকাঠিতে নিখোঁজের ৪ দিন পর যুবকের লাশ উদ্ধার আটক ২

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:০৭:০৯ পূর্বাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২০ ১৯৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠির নলছিটিতে নিখোঁজের চারদিন পর পরিত্যক্ত ডোবার পানিতে ভাসমান অবস্থায় মো. আসিফ হাওলাদার (১৭) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে নলছিটি থানার পুলিশ। শনিবার (২২ ফেব্রুয়ারি) দুপুর ১২ টার দিকে পৌরসভার ৪নং ওয়ার্ড, পুকুর পাড় এলাকার ডোবার পানিতে ভাসমান অবস্থায় মরদেহটি দেখে পুলিশকে খবর দেয় স্থানীয় জনগন। পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

নিহত যুবক নলছিটি পৌরসভার খাস মহল এলাকার পুকুর পাড়ের শাহীন হাওলাদারের ছেলে মোঃ আসিফ হাওলাদার।

নিহতের নিকট আত্মীয় স্বজনরা বলেন, মোঃ আসিফ হাওলাদার তার পিতার সাথে ভ্যানগাড়িতে ফেরি করে ফল বিক্রি করতো। সে গত মঙ্গলবার রাত থেকে নিখোঁজ হয়। তার সন্ধান না পেয়ে নলছিটি থানায় সাধারণ ডায়েরি করেছে তার পরিবার।

নলছিটি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাখাওয়াত হোসেন বলেন,নিহত ব্যক্তির লাশটি উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য ঝালকাঠি মর্গে পাঠানো হবে। তার মৃত্যুর কারণ অনুসন্ধানে কাজ করছে পুলিশ। এই রিপোর্ট লেখা পর্যন্ত নিহত পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়ের করেনি।এঘটনায় সন্দেহভাজন দু’জনকে আটক করেছে নলছিটি থানার পুলিশ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ঝালকাঠিতে নিখোঁজের ৪ দিন পর যুবকের লাশ উদ্ধার আটক ২

আপডেট সময় : ০৯:০৭:০৯ পূর্বাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২০