সংবাদ শিরোনাম ::
বরিশাল বিএম কলেজের নতুন অধ্যক্ষ ড.মাহমুদুল ইসলাম কাজিরচরে কৃষকের খড়ের পালায় আগুন, কৃষি সরঞ্জাম ভাঙচুরের অভিযোগ সাংবাদিক মোঃ মিজানুর রহমান এর সম্মাননা স্মারক ক্রেস্ট প্রাপ্ত পরিচ্ছন্নতার বার্তায় ১২০ কিমি পদযাত্রায় বিডি ক্লিন, প্রশংসা করেছেন ভান্ডারিয়ার ইউএনও বিদ্যালয়ে ‘জয়বাংলা’ স্লোগান, রাজাপুরে ১৫ শিক্ষার্থীকে টিসি দেওয়ার সিদ্ধান্ত উত্তপ্ত গোপালগঞ্জ! সংঘর্ষ থেকে অগ্নিসংযোগ, টার্গেটে বিএনপি নেতাদের বাড়ি-অফিস অর্থাভাবে থমকে গেছে মা-হারা সিফাতের জীবন, বাঁচতে প্রয়োজন ৩০ লাখ টাকা ঘোড়াঘাটে প্রবাসী রুবেলকে শ্বাসরোধে হত্যা নিজবাড়ীর দরজার সামনে থেকে লাশ উদ্ধার ঝালকাঠিতে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ার অভিযোগ, ১৫ শিক্ষার্থীর অভিভাবকের অঙ্গীকারনামা হোটেল কর্মচারীকে পিটিয়ে ২০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ, অভিযুক্ত ইসলামী আন্দোলনের নেতা

ঝালকাঠির পোনাবালীয়ায় শুরু হচ্ছে শিবচতুর্দশী মেলা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৫৫:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২০ ১৮৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ মনির হোসেন ঝালকাঠি :ঝালকাঠির পোনাবালীয়ার ঐতিয্যবাহী শিবমন্দিরে আগামীকাল শুক্রবার থেকে শুরু হতে যাচ্ছে তিন দিন ব্যাপী শিব চতুদ্দর্শী মেলা। জানাগেছে, এখানে ৩শ’ বছর আগে থেকে ঐতিহাসিক এ মেলাটি অনুষ্ঠিত হয়ে আসছে। এ জায়গাটি সনাতন ধর্মালম্বীদের ৩নং আন্তর্জাতিক পীঠস্থান খ্যাত। আগামীকাল থেকে ২৩ ফেব্রুয়ারী রোববার পর্যন্ত হাজারো ভক্তদের পদচারনায় মুখরিত থাকবে মন্দির প্রাঙ্গন ও তার
আশপাশের এলাকা। শিব চতুর্দ্দশী উপলক্ষে ২১ ফেব্রুয়ারী শুক্রবার সন্ধ্যা ৬:১০ মিনিট থেকে শনিবার সন্ধ্যা ৭:০৮ মিনিট পর্যন্ত দেশ বিদেশের হাজার হাজার পূন্যার্থীরা শিব দর্শন করবেন। একইসাথে মানত অনুযায়ী শিশুদের মাথার চুল ফেলা, ভক্তদের পূণ্যস্নান এবং বিভিন্ন ধরনের পূজাঅর্চনা অনুষ্ঠিত হবে। সর্বশেষে ত্র্যম্বকেশ্বর ভৈরবের পূজার মধ্যদিয়ে শিব চতুর্দশীর আনুষ্ঠানিকতা শেষ হবে। তবে সকল ধর্মের দর্শনার্থীদের জন্য মেলা চলবে রোববার সন্ধ্যা পর্যন্ত। এই মন্দিরটির ইতিহাস খুজে যা পাওয়া যায় তা হলো, তৎকালীণ রাজা দক্ষ মহাশয় যজ্ঞ করার সময় কন্যা সতীকে নিমন্ত্রণ না করায় অপমানিত সতী যজ্ঞস্থলে দেহ ত্যাগ করেন। এতে ক্ষিপ্ত হয়ে শিবের স্ত্রী সতীর দেহ মাথায় নিয়ে প্রলয় নাচন শুরু করলে জগৎকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে দেবতা বিষ্ণু চক্রদিয়ে সতীর দেহ ৫১ খন্ড করে দেয়। আর খন্ডিত অংশগুলো যেসব স্থানে পড়েছে তার মধ্যে সুগন্ধা নদীর তীরবর্তী পোনাবালীয়া গ্রাম একটি স্থান। এখানে দেবী সতীর নাসিকা খন্ড পড়েছিল। ফলে অন্যান্য স্থানের মত এ স্থানটিও তীর্থ স্থানে পরিণত হয়। এদিকে মেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সার্বক্ষণিক পুুলিশ মোতায়েন থাকবে বলে জানিয়েছেন সদর থানার অফিসার ইনচার্জ খালিলুর রহমান। এছাড়াও মন্দির ও মেলা প্রাঙ্গন সিসি ক্যামেরার মাধ্যমে মনিটরিং করা হবে বলে জানিয়েছে আয়োজক কমিটি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ঝালকাঠির পোনাবালীয়ায় শুরু হচ্ছে শিবচতুর্দশী মেলা

আপডেট সময় : ০১:৫৫:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২০