সংবাদ শিরোনাম ::
কাঠালিয়া আমুয়া জিরো পয়েন্ট থেকে মনস্বিতা কলেজ সড়ক সংস্কার কাজের উদ্বোধন, রফিকুল ইসলাম জামাল এমপি। বাবুগঞ্জে দুই বাসের সংঘর্ষ, গাছের সঙ্গে ধাক্কা। অল্পের জন্য প্রাণে রক্ষা যাত্রীরা দর্শনায় কলেজ ছাত্রলীগের সহসভাপতি গ্রেফতার কাঠালিয়া প্রেসক্লাবের জরুরি বৈঠক: অভ্যন্তরীণ বিরোধ নিরসন ও ঐক্যের সংকল্প ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা সুমন হত্যার বিচার ও খুনির ফাঁসির দাবিতে কবাই ইউনিয়ন বিএনপির মানববন্ধন ঘোড়াঘাটের পাশা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেনের চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় নাগরিক সেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা,

বঙ্গবন্ধুকে হত্যা করেছিলো আওয়ামী লীগেরই কিছু কুচক্রি নেতারা আইনমন্ত্রী।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:২১:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২০ ১৮৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ আবুল বাশার স্টাফ রিপোর্টার::-

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন অনেকেই বলেন বঙ্গবন্ধুকে হত্যা করেছিলো একাত্তরের পরাজিত গোষ্ঠী রাজাকার, আল বদরেরা। কিন্তু সেটা কি ঠিক? ইতিহাস কিন্তু তা বলেনা। ইতিহাস বলে বঙ্গবন্ধুকে হত্যা করেছিলো এই আওয়ামী লীগেরই কিছু কুচক্রি নেতা। তার মানে মীর জাফর আমাদের মধ্যে ছিলো। তাই দেশে উন্নয়নের ধারা বজায় রাখতে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করতে সকলকে ঐক্যবদ্ধ থাকার শপথ নিতে বলেন তিনি। বুধবার সুপ্রিম কোর্টে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী। ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ এ অনুষ্ঠানের আয়োজন করে। পরিষদের সদস্য সচিব ফজলে নূর তাপসের সঞ্চালনা এবং পরিষদের আহ্বায়ক ইউসুফ হোসেন হুমায়ুনের সভাপতিত্বে এ সময় আরও বক্তব্য রাখেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন, আওয়ামী লীগের আইন সম্পাদক শ. ম. রেজাউল করিম এবং সাবেক আইনমন্ত্রী আব্দুল মতিন খসরু প্রমুখ। আইনমন্ত্রী বলেন শেখ হাসিনাকে সরাতে ড. কামাল হোসেন সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার সঙ্গে জুডিশিয়াল ক্যুতে জাড়িত ছিলেন। আপনারা দেখেছেন প্রথমে শ্রীলঙ্কায় রাজাপাকশে যখন তার প্রধান বিচারপতিকে নামিয়ে দিয়েছিলেন তখন রাজাপাকশেকেও নেমে যেতে হয়েছে। তারপর পাকিস্তানের নওয়াজ শরীফকে নামিয়ে দিয়েছেন তার প্রধান বিচারপতি। তারপরে নেপালে এবং তারপরে আমাদের সাবেক বিচারপতি এসকে সিনহাকে নিয়ে যারা ষড়যন্ত্র করেছে তাদের সবার নাম কিন্তু আমরা জানি।
মন্ত্রী বলেন কোটা সংস্কারের আন্দোলনের বিষয়ে প্রধানমন্ত্রী বলেছেন তিনি বিষয়টি দেখবেন। দরকার হলে কোটা সম্পূর্ণ বাতিল করে দেবেন। তারপরেও তো আন্দোলনের কোন প্রয়োজন হয়না। এই আন্দোলন যাতে চলমান থাকে এই আন্দোলনের ঘোলাপানিতে মাছ শিকার করা যায় সেইজন্য এই কামাল হোসেন, ইউনুছ ড. মুহাম্মদ ইউনুছ খালেদা জিয়ার যারা সহযোগী তারা কিন্তু এটার মধ্যে নাক গলানো শুরু করে। তারপর সড়ক দুর্ঘটনা হয়েছে। ছাত্ররা রাস্তায় নেমেছে। তাদের যৌক্তিক দাবি সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রী মেনে নিয়েছেন। তারাও ফিরে যেতে চেয়েছে এবং তারা ফিরে গেছে। এর মধ্যেও একটা ষড়যন্ত্র সরকারকে ফেলে দিতে হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বঙ্গবন্ধুকে হত্যা করেছিলো আওয়ামী লীগেরই কিছু কুচক্রি নেতারা আইনমন্ত্রী।

আপডেট সময় : ০২:২১:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২০