সংবাদ শিরোনাম ::
পরিচ্ছন্নতা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি সবার দায়িত্ব’: বাবুগঞ্জে এমপি জয়নুল আবেদীন। তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি ভার্চ্যুয়ালি উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান চুয়াডাঙ্গায় প্রাইভেট থেকে ফেরার পথে এএসআই’র শিশু কন্যা নিখোঁজ চুয়াডাঙ্গার জীবননগর লাইসেন্স বিহীন ক্লিনিকের মালিককে জরিমানা পরে ক্লিনিকে সিলগালা অগ্রিম সতর্কতা: শুরু হওয়ার আগেই ৭,০০০ রিংগিতের নতুন ‘ভিসা ফাঁদ’ পাকাচ্ছে সিন্ডিকেট বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত কাঠালিয়ায় পাথর বোঝাই ট্রাকসহ আয়রন ব্রিজ ধস: আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ, চরম দুর্ভোগ

শ্রমিকদের হুশিয়ার করে ডাকসু ভিপি বলেন, আন্দোলনকারীরা এবার রাস্তায় নামলে তোমাগো খবর আছে।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৩৭:০৯ অপরাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২০ ১৬৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক:: আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানের বিরুদ্ধে করা মামলার প্রতিবাদে গতকাল মঙ্গলবার দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ করেছেন শ্রমিকরা।
নিরাপদ সড়ক চাই–নিসচার চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের করা ওই মামলা প্রত্যাহার না করলে দুর্বার আন্দোলন গড়ে তোলার হুশিয়ার দিয়েছেন তারা।

তবে শ্রমিক নেতা শাজাহান খানের শ্রমিকদের এই আন্দোলনের বিরুদ্ধে সরব হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুর।

বিষয়টি নিয়ে সামাজিকমাধ্যম ফেসবুকে নিজের পেজে স্ট্যাটাসও দিয়েছেন কোটা আন্দোলনের এ নেতা।

নুর বলেন, ‘ইলিয়াস কাঞ্চন মামলা না তুললে শাজাহান খানের জন্য নাকি ৭০ লাখ শ্রমিক মাঠে নামবে!– ওরে বাটপার!’

শ্রমিকদের হুশিয়ার করে ডাকসু ভিপি বলেন, ‘নিরাপদ সড়ক চাই আন্দোলনকারীরা এবার রাস্তায় নামলে তোমাগো খবর আছে। তোমরা রাস্তায় নামো ভাড়ায় আর ইলিয়াস কাঞ্চন, নিরাপদ সড়ক আন্দোলনকারীরা রাস্তায় নামে দেশপ্রেমের টানে, গণমানুষের কল্যাণে।’

‘সুতরাং বাটপারির হুমকি-ধমকি বাদ দিয়ে লাইনে এসো, দেশের জন্য কাজ করো, তথাকথিত রাজনৈতিক নেতাদের ভাড়ায় খাটা বাদ দাও।’

প্রসঙ্গত গত ১২ ফেব্রুয়ারি সাবেক নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানের বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানি মামলা করেন নিরাপদ সড়ক চাই আন্দোলনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন।

ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ আদালতে এ মামলা করা হয়।

ইলিয়াস কাঞ্চনের অভিযোগ, গত বছরের ৮ ডিসেম্বর শাজাহান খান নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি অনুষ্ঠানে তার ও তার পরিবারের সদস্যদের নিয়ে মিথ্যাচারের মাধ্যমে অসত্য, বানোয়াট ও উদ্ভট তথ্য দিয়েছেন।

সেদিন শাজাহান খান বলেছিলেন– ‘ইলিয়াস কাঞ্চন কোথা থেকে কত টাকা পান, কী উদ্দেশ্যে পান, সেখান থেকে কত টাকা নিজে নেন, পুত্রের নামে নেন, পুত্রবধূর নামে নেন, সেই হিসাবটা আমি জনসম্মুখে তুলে ধরব’, যা বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

শ্রমিকদের হুশিয়ার করে ডাকসু ভিপি বলেন, আন্দোলনকারীরা এবার রাস্তায় নামলে তোমাগো খবর আছে।

আপডেট সময় : ১২:৩৭:০৯ অপরাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২০