সংবাদ শিরোনাম ::
চুয়াডাঙ্গার জীবননগর লাইসেন্স বিহীন ক্লিনিকের মালিককে জরিমানা পরে ক্লিনিকে সিলগালা অগ্রিম সতর্কতা: শুরু হওয়ার আগেই ৭,০০০ রিংগিতের নতুন ‘ভিসা ফাঁদ’ পাকাচ্ছে সিন্ডিকেট বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত কাঠালিয়ায় পাথর বোঝাই ট্রাকসহ আয়রন ব্রিজ ধস: আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ, চরম দুর্ভোগ আরাফাত রহমান কোকো স্মৃতি সুইজগেট মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দীর্ঘ ১৭ বছর দেশের মানুষ স্বাধীনভাবে মতপ্রকাশ করতে পারেনি – জয়নুল আবেদীন এমপি বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শহীদ মিনারের আশে পাশে এলাকায় চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:১৬:১৪ পূর্বাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২০ ১৪৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক:: মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কেন্দীয় শহীদ মিনারের আশে পাশে এলাকায় চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
বুধবার কেন্দ্রীয় শহীদ মিনার পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম।

তিনি বলেন, ‘বাঙালি জাতির ভালোবাসা ও গৌরবের যে বিষয়গুলো তার মধ্যে ২১শে ফেব্রুয়ারি অন্যতম। এ দিবসটি পালনে পুলিশের পক্ষ থেকে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। শহীদ মিনার এলাকায় ব্যারিকেড দেয়া হয়েছে। ব্যারিকেডের ভিতরের প্রতিটি ইঞ্চি সিসি ক্যামেরার আওতায় থাকবে। ব্যারিকেডের ভিতরে প্রবেশের সময় সবাইকে তল্লাশি করা হবে। তল্লাশি ব্যাতিত কেউ ব্যারিকেডের ভিতরে প্রবেশ করতে পারবে না।’

তিনি আরো বলেন, ‘নিয়মিত টিমের পাশাপাশি সোয়াত, সাদা পোশাকে ডিবি, পুলিশের স্পেশাল ব্রাঞ্চ ও মোবাইল টিম থাকবে। যাতে করে যে কোন পরিস্থিতি মোকাবিলা করা যায়।’

শফিকুল ইসলাম বলেন, ‘প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির আগমন উপলক্ষে নেয়া হবে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা।’

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবাইকে ডিএমপির নির্দেশিত ম্যাপ ফলো করতে সর্বসাধারণের প্রতি আহ্বান জানিয়েছেন ডিএমপি কমিশনার।

এছাড়া, দিবসটি উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতির কোন হুমকি নেই বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

শহীদ মিনারের আশে পাশে এলাকায় চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ।

আপডেট সময় : ০৯:১৬:১৪ পূর্বাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২০