সংবাদ শিরোনাম ::
বরিশাল বিএম কলেজের নতুন অধ্যক্ষ ড.মাহমুদুল ইসলাম কাজিরচরে কৃষকের খড়ের পালায় আগুন, কৃষি সরঞ্জাম ভাঙচুরের অভিযোগ সাংবাদিক মোঃ মিজানুর রহমান এর সম্মাননা স্মারক ক্রেস্ট প্রাপ্ত পরিচ্ছন্নতার বার্তায় ১২০ কিমি পদযাত্রায় বিডি ক্লিন, প্রশংসা করেছেন ভান্ডারিয়ার ইউএনও বিদ্যালয়ে ‘জয়বাংলা’ স্লোগান, রাজাপুরে ১৫ শিক্ষার্থীকে টিসি দেওয়ার সিদ্ধান্ত উত্তপ্ত গোপালগঞ্জ! সংঘর্ষ থেকে অগ্নিসংযোগ, টার্গেটে বিএনপি নেতাদের বাড়ি-অফিস অর্থাভাবে থমকে গেছে মা-হারা সিফাতের জীবন, বাঁচতে প্রয়োজন ৩০ লাখ টাকা ঘোড়াঘাটে প্রবাসী রুবেলকে শ্বাসরোধে হত্যা নিজবাড়ীর দরজার সামনে থেকে লাশ উদ্ধার ঝালকাঠিতে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ার অভিযোগ, ১৫ শিক্ষার্থীর অভিভাবকের অঙ্গীকারনামা হোটেল কর্মচারীকে পিটিয়ে ২০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ, অভিযুক্ত ইসলামী আন্দোলনের নেতা

বরগুনায় স্ত্রী হত্যার দায়ে স্বামী মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:২২:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২০ ১৭৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বরগুনা প্রতিনিধি:
বরগুনার পাথরঘাটা উপজেলার আমতলা গ্রামের স্ত্রী হামিদাকে (৪৫) হত্যার দায়ে স্বামী বাচ্চুকে (৫৬) মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে বরগুনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত বিচারক এএইচএম ইসমাইল হোসেন এ রায় দেন। এ সময় আসামি বাচ্চু আদালতে উপস্থিত ছিলেন।

এই মামলার নথিতে জানা গেছে, ২০০৮ সালের ২৭ আগস্ট রাতে স্ত্রী হামিদকে মাথায় আঘাত করে হত্যার পর বাড়ির পাশের খালের পাড়ে মরদেহটিকে মাটি চাপা দিয়ে রাখেন স্বামী বাচ্চু। পরের দিন হামিদার বাবার বাড়ি গিয়ে জানায়, হামিদকে খুঁজে পাওয়া যাচ্ছে না। বাচ্চুর কথা ও আচরণে গ্রামবাসীর সন্দেহ হয়। ১৫ সেপ্টেম্বর গ্রামবাসী বাচ্চুকে আটক করে চাপ দিলে তিনি হত্যার সত্যতা স্বীকার করেন। গ্রামবাসী ওই দিনই বাচ্চুকে পুলিশে সোপর্দ করেন। এরপর হামিদার মা জাহানারা বেগম বাদী হয়ে পাথরঘাটা থানায় হত্যা মামলা দায়ের করেন।

জানা গেছে, বাচ্চুর বিরুদ্ধে পিরোজপুর আদালতে আরও একটি হত্যা মামলা বিচারাধীন রয়েছে।

রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন বরগুনার অতিরিক্ত (পিপি) অ্যাডভোকেট আকতারুজ্জামান বাহাদুর এবং আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট কমল কান্তি দাস।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরগুনায় স্ত্রী হত্যার দায়ে স্বামী মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত।

আপডেট সময় : ০৯:২২:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২০