সংবাদ শিরোনাম ::
নলছিটিতে ১৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চুয়াডাঙ্গায় জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বিজয়নগর থানার, আহসান উল্লাহ, রাজাপুরে মাদকের আখড়ায় অভিযান: ইয়াবাসহ আটক ২, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ঝালকাঠিতে রোগী বহনকারী অ্যাম্বুলেন্স খাদ্যে পড়ে আহত ১, পা ভাঙল রোগীর দামুড়হুদার মদনায় বিস্কুট ফ্যাক্টারিতে আগুন ক্ষতি প্রায় ৮ লক্ষাধিক ভরা মৌসুমেও ইলিশের আকাল বৈরী আবহাওয়া, জলবায়ু পরিবর্তন ও অবৈধ জালে সংকটে সুন্দরবন উপকূলের মৎস্য অর্থনীতি সাগরে নেই ট্রলার, আড়তে নেই মাছ বানারীপাড়ায় বিএনপি নেতা সাইফুল ইসলাম রকি তেতলা পিজিএস স্কুলের সভাপতি বরিশালে সিভিল সার্জনের অপসারনের দাবীতে কক্ষে তালা বাবুগঞ্জে মাদক, চুরি-ডাকাতি ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা।

ঠাকুরগাঁওয়ে তালাক দেওয়ার ৩মাস পর স্ত্রীকে বাড়িতে ডেকে হত্যা। আজকের ক্রাইম নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৩২:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২০ ১৫১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঠাকুরগাঁও প্রতিনিধিঃঠাকুরগাঁওয়ে তালাক দেওয়ার ৩মাস পর গৃহবধূকে বাড়িতে ডেকে হত্যার অভিযোগ উঠেছে।১৭ ফেব্রুয়ারী সোমবার রাতে ঠাকুরগাঁওয়ে সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের খালপাড়া গ্রামে নাজমা আক্তারকে (২২) হত্যা করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে।

১৮ ফেব্রুয়ারী মঙ্গলবার সকালে সাবেক স্বামী সাদ্দাম হোসেনের বাড়ির পাশে গাছে নাজমার ঝুলন্ত মরদেহ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে গাছ থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

নাজমা ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার গোয়ালকারী গ্রামের নাজমুল হকে মেয়ে। নাজমার ৯ মাস বয়সী একজন কন্যা সন্তান রয়েছে।

নাজমার মামা সামশুল জানান, প্রায় দুই বছর আগে সদর উপজেলার রহিমানপুর খালপাড়া গ্রামের বাচ্চা বাবুর ছেলে সাদ্দামের সঙ্গে বিয়ে হয় নাজমার। তিন মাস আগে সাদ্দামের সঙ্গে শালিসে নাজমার তালাক হয়।

তিনি আরও জানান, বিয়ের সময় ১ লাখ ৫০ হাজার টাকা যৌতুক নিলেও তালাকের সময় ৮০ হাজার টাকা নাজমার পরিবারকে ফেরত দেয় সাদ্দাম। মেয়েকে দেখার কথা বলে সাদ্দাম নাজমাকে ১৫ ফেব্রুয়ারি বাড়িতে নিয়ে আসেন। এরপর নাজমার পরিবারের কাছে সেই ৮০ হাজার টাকার জন্য চাপ দেয়। আমরা টাকা দিতে রাজি না হলে সোমবার রাতে নাজমাকে হত্যা করে গাছে ঝুলিয়ে রাখে সাদ্দামের পরিবার। খবর পাওয়ার পরে সাদ্দামের বাবা বাবুকে আটক করে পুলিশে দিয়েছি। এ ঘটনার সঠিক তদন্ত সাপেক্ষ দোষীদের বিচার চাই।

তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) শাকিলা বলেন, নাজমার মরদের উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়া গেলে প্রকৃত ঘটনা জানা যাবে। সেইসঙ্গে তদন্ত চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ঠাকুরগাঁওয়ে তালাক দেওয়ার ৩মাস পর স্ত্রীকে বাড়িতে ডেকে হত্যা। আজকের ক্রাইম নিউজ

আপডেট সময় : ১০:৩২:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২০