সংবাদ শিরোনাম ::
ভরা মৌসুমেও ইলিশের আকাল বৈরী আবহাওয়া, জলবায়ু পরিবর্তন ও অবৈধ জালে সংকটে সুন্দরবন উপকূলের মৎস্য অর্থনীতি সাগরে নেই ট্রলার, আড়তে নেই মাছ বানারীপাড়ায় বিএনপি নেতা সাইফুল ইসলাম রকি তেতলা পিজিএস স্কুলের সভাপতি বরিশালে সিভিল সার্জনের অপসারনের দাবীতে কক্ষে তালা বাবুগঞ্জে মাদক, চুরি-ডাকাতি ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা। বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত

বসন্তের শুরুতে ভয়াবহ ঝড়-বৃষ্টি আবাস দিল আবহাওয়া অফিস

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৫৪:০৫ পূর্বাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২০ ৩০১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক
বসন্তের শুরুতে ভয়াবহ ঝড়-বৃষ্টি আবাস দিল আবহাওয়া অফিস। শনিবার (১৫ ফেব্রুয়ারি) এমনটাই আভাষ আবহাওয়া দপ্তরের। যদিও ফাল্গুনের দ্বিতীয় দিন। গাছে গাছে এখন আমের মুকুল। চারদিকে বইছে ফুলের সুভাস। তবে খুব শিগগিরই বাগড়া দেবে বৃষ্টি। সঙ্গে বাড়বে দিনের তাপমাত্রা।

বিষয়টি নিয়ে আবহাওয়া অফিস জানায়, জানুয়ারি, ফেব্রুয়ারি ও মার্চ মাসের আবহাওয়ার দীর্ঘমেয়াদি যে পূর্বাভাস দিয়েছে, তাতে বলা হয়েছে মার্চ মাসেই তাপমাত্রা উঠবে ৩৮ ডিগ্রিতে। সঙ্গে মার্চেই হবে প্রবল কালবৈশাখী ও বজ্রঝড়। ফেব্রুয়ারি মাসের শেষাংশের পূর্বাভাসে বলা হয়েছে, এ সময় দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে বাড়তে পারে।

এ ছাড়া দেশের উত্তর, উত্তর-পশ্চিমাঞ্চল ও মধ্যাঞ্চলে ১ থেকে ২ দিন বজ্রঝড় হতে পারে। আর মার্চ মাসের পূর্বাভাসে বলা হয়, এ মাসে সামগ্রিকভাবে স্বাভাবিক বৃষ্টিপাত হতে পারে। দেশের উত্তর ও মধ্যাঞ্চলে ১ থেকে ২ দিন মাঝারি,তীব্র কালবৈশাখী,বজ্রঝড় এবং দেশের অন্যত্র ২ থেকে ৩ দিন হালকা থেকে মাঝারি কালবৈশাখী বজ্রঝড় হতে পারে।

এদিকে, মার্চ মাসের দিনের তাপমাত্রা ক্রমান্বয়ে বেড়ে প্রায় ৩৪ থেকে ৩৬ ডিগ্রি সেলসিয়াস (স্বাভাবিক) হতে পারে। তবে দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে তাপমাত্রা ৩৭ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বসন্তের শুরুতে ভয়াবহ ঝড়-বৃষ্টি আবাস দিল আবহাওয়া অফিস

আপডেট সময় : ০৫:৫৪:০৫ পূর্বাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২০