সংবাদ শিরোনাম ::
বরিশাল বিএম কলেজের নতুন অধ্যক্ষ ড.মাহমুদুল ইসলাম কাজিরচরে কৃষকের খড়ের পালায় আগুন, কৃষি সরঞ্জাম ভাঙচুরের অভিযোগ সাংবাদিক মোঃ মিজানুর রহমান এর সম্মাননা স্মারক ক্রেস্ট প্রাপ্ত পরিচ্ছন্নতার বার্তায় ১২০ কিমি পদযাত্রায় বিডি ক্লিন, প্রশংসা করেছেন ভান্ডারিয়ার ইউএনও বিদ্যালয়ে ‘জয়বাংলা’ স্লোগান, রাজাপুরে ১৫ শিক্ষার্থীকে টিসি দেওয়ার সিদ্ধান্ত উত্তপ্ত গোপালগঞ্জ! সংঘর্ষ থেকে অগ্নিসংযোগ, টার্গেটে বিএনপি নেতাদের বাড়ি-অফিস অর্থাভাবে থমকে গেছে মা-হারা সিফাতের জীবন, বাঁচতে প্রয়োজন ৩০ লাখ টাকা ঘোড়াঘাটে প্রবাসী রুবেলকে শ্বাসরোধে হত্যা নিজবাড়ীর দরজার সামনে থেকে লাশ উদ্ধার ঝালকাঠিতে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ার অভিযোগ, ১৫ শিক্ষার্থীর অভিভাবকের অঙ্গীকারনামা হোটেল কর্মচারীকে পিটিয়ে ২০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ, অভিযুক্ত ইসলামী আন্দোলনের নেতা

বরিশাল অভিযান চালিয়ে পাঁচজন রোগীর দালালকে আটক করেছে পুলিশ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:১৮:৪২ অপরাহ্ন, শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২০ ১৮৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেস্ক
বরিশাল শহরের রুপাতলী বাসস্ট্যান্ডে অভিযান চালিয়ে পাঁচজন রোগীর দালালকে আটক করেছে মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে বাসস্ট্যান্ড এলাকায় পুলিশের উপ-পরিদর্শক অরবিন্দু বিশ্বাসের নেতৃত্বে অভিযানে তাদের আটক করা হয়। পরে আটক শহিদ খাঁন (৩৫), মনির হোসেন সরদার (৪৯), রবিউল ইসলাম মৃধা (২৫), জহিরুল ইসলাম (৫৫) ও জামাল হোসেন মোল্লা ওরফে নুরুজ্জামানকে ভ্রাম্যমাণ আদালতে তুলে সাজা দেওয়া হয়েছে।
ডিবি পুলিশ সূত্র জানায়- দীর্ঘদিন ধরে বাসস্ট্যান্ড এলাকায় রোগীর দালালি, ছিনতাই ও প্রতারক সিন্ডিকেটের উৎপাত দেখা যায়। বিষয়টি পুলিশের উর্ধ্বতন কর্তৃপক্ষ অবগত হলে কঠোর ব্যবস্থা গ্রহণে নির্দেশ দেয়। সেই নির্দেশনার আলোকে এসআই অরবিন্দু বিশ্বাসের নেতৃত্বাধীন একটি টিম অভিযান চালিয়ে তাদের ৫জনকে আটক করে।

পরে আটকদের বরিশাল জেলা প্রশাসনের নির্বাহী হাকিমের আদালতে সোর্পদ করলে শহিদ খাঁনকে তিন মাস এবং মনির হোসেন সরদার, রবিউল ইসলাম মৃধা, জহিরুল ইসলাম, জামাল হোসেন মোল্লাকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেন আদালত।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরিশাল অভিযান চালিয়ে পাঁচজন রোগীর দালালকে আটক করেছে পুলিশ

আপডেট সময় : ০৫:১৮:৪২ অপরাহ্ন, শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২০