সংবাদ শিরোনাম ::
বরিশাল বিএম কলেজের নতুন অধ্যক্ষ ড.মাহমুদুল ইসলাম কাজিরচরে কৃষকের খড়ের পালায় আগুন, কৃষি সরঞ্জাম ভাঙচুরের অভিযোগ সাংবাদিক মোঃ মিজানুর রহমান এর সম্মাননা স্মারক ক্রেস্ট প্রাপ্ত পরিচ্ছন্নতার বার্তায় ১২০ কিমি পদযাত্রায় বিডি ক্লিন, প্রশংসা করেছেন ভান্ডারিয়ার ইউএনও বিদ্যালয়ে ‘জয়বাংলা’ স্লোগান, রাজাপুরে ১৫ শিক্ষার্থীকে টিসি দেওয়ার সিদ্ধান্ত উত্তপ্ত গোপালগঞ্জ! সংঘর্ষ থেকে অগ্নিসংযোগ, টার্গেটে বিএনপি নেতাদের বাড়ি-অফিস অর্থাভাবে থমকে গেছে মা-হারা সিফাতের জীবন, বাঁচতে প্রয়োজন ৩০ লাখ টাকা ঘোড়াঘাটে প্রবাসী রুবেলকে শ্বাসরোধে হত্যা নিজবাড়ীর দরজার সামনে থেকে লাশ উদ্ধার ঝালকাঠিতে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ার অভিযোগ, ১৫ শিক্ষার্থীর অভিভাবকের অঙ্গীকারনামা হোটেল কর্মচারীকে পিটিয়ে ২০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ, অভিযুক্ত ইসলামী আন্দোলনের নেতা

পটুয়াখালীতে আইজিপি বলেন মাদক শুধু কোন ব্যক্তিকে নয় পরিবার সমাজ এবং দেশকে ধ্বংস করছে”

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:২৪:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২০ ১৯৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বি এম মনির হোসেন
স্টাফ রিপোর্টারঃ-

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেছেন- মাদক শুধু কোন ব্যক্তিকে নয় পরিবার সমাজ এবং দেশকে ধ্বংস করছে। তাই সমাজ এবং আগামী প্রজন্মকে বাঁচাতে দেশকে মাদক মুক্ত করতে প্রধানমন্ত্রীর নির্দেশে বাংলাদেশ পুলিশও জিরোটরালেন্স ঘোষণা দিয়ে কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

তিনি বলেন, জঙ্গিবাদ নির্মূল হয়েছে এমন কথা পৃথিবীর কোন দেশ বলতে পারবেনা। বাংলাদেশ থেকেও জঙ্গিবাদ একেবারে নির্মূল করা হয়েছে এমনটা বলা ঠিক নয় তবে পুলিশের ঐকান্তিক প্রচেষ্টায় জঙ্গিবাদ কার্যকরী নিয়ন্ত্রণ করতে পেরেছে এতটুকু গর্ব করে বলতে পারে বলে জানান তিনি।পটুয়াখালীতে জেলা পুলিশের অবকাঠামোগত ও সক্ষমতা বৃদ্ধিতে বিভিন্ন উন্নয়ন মূলক কাজের উদ্বোধন শেষে স্থানীয় সাংবাদিকদের সাথে তিনি এসব কথা বলেন।

সোমবার পটুয়াখালী পুলিশ লাইন্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উন্নয়ন মূলক কাজের উদ্বোধন করেন তিনি। এসময় পটুয়াখালী পুলিশ লাইন্স অস্ত্রাগার এর নতুন ভবন উদ্বোধন, পুলিশ অফিসার্স মেস এর ভিত্তি প্রস্থর স্থাপন, পুলিশ লাইন্স মাল্টিপারপাস হল (কল্যাণ শেড) এর ভিত্তি প্রস্থর স্থাপন, জেলা ট্রাফিক অফিস এর ভিত্তি প্রস্থর স্থাপন করেন তিনি।
উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ সুপার মোহাম্মদ মইনুল হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বরিশাল রেঞ্জের ডিআইজি শফিকুল ইসলাম, কেন্দ্রিয় আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আলী আশরাফ, জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক আবদুল মান্নান, পৌর মেয়র মহিউদ্দিন আহমেদ, সদর উপজেলা চেয়ারম্যান গোলাম সরোয়ারসহ সরকারী দপ্তরের কর্মকর্তা, জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এরপর বিকালে পটুয়াখালী পুলিশের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেন আইজি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পটুয়াখালীতে আইজিপি বলেন মাদক শুধু কোন ব্যক্তিকে নয় পরিবার সমাজ এবং দেশকে ধ্বংস করছে”

আপডেট সময় : ১২:২৪:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২০