সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা সুমন হত্যার বিচার ও খুনির ফাঁসির দাবিতে কবাই ইউনিয়ন বিএনপির মানববন্ধন ঘোড়াঘাটের পাশা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেনের চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় নাগরিক সেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা, বাবুগঞ্জ ডিগ্রি কলেজের আয়োজনে মাদকবিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল পরিচ্ছন্নতা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি সবার দায়িত্ব’: বাবুগঞ্জে এমপি জয়নুল আবেদীন। তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি ভার্চ্যুয়ালি উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

৯ দিন পর ভারত ফেরত দিলআরশাদের মরদেহ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:০৪:২৫ পূর্বাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২০ ১৩৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গৌতম চন্দ্র বর্মন,ঠাকুরগাঁও প্রতিনিধিঃ চিকিৎসা করাতে গিয়ে ভারতের উত্তর
দিনাজপুরের রায়গঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে অস্বাভাবিক মৃত্যু হয়
আরশাদ আলির (৬৩)। তাঁর বাড়ী ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার পাড়িয়া ইউনিয়নের ইউলিয়াটুলি গ্রামে। তিনি স্থানীয় আলিম উদ্দীন নামে এক ব্যক্তিকে সাথে নিয়ে ভারতে চিকিৎসার জন্য গিয়েছিলেন।
গত সোমবার (২৭ জানুয়ারি) তার মুত্যু হলেও পাসপোর্টের উল্লেখিত নামের সাথে জাতীয় পরিচয়পত্রের মিল না থাকার কারণে মরদেহ ফেরত দেয়নি ভারতের বালুবাড়ী ক্যাম্পের বিএসএফ সদস্যরা।
মৃত্যুর ৯ দিন পর সোমবার রাত ১১টায় দিনাজপুরের হিলি স্থলবন্ধর দিয়ে
বাংলাদেশ পুলিশ ও বিজিবি’র সহায়তায় তাকে নিজ বাড়ীতে নিয়ে আসা হয়েছে বলে জানান তার দুই ছেলে নুরজামান ও নুর ইসলাম।এর আগে সোমবার (২৭ জানুয়ারি) রাতে উত্তর দিনাজপুরের রায়গঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে তাঁর মৃত্যু হলে মঙ্গলবার (২৮ জানুয়ারি)
হাসপাতালের মর্গে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে দেহের ময়নাতদন্ত করা হয়
বলে ভারতীয় গণমাধ্যম সুত্রে জানা গেছে। ময়না তদন্তের পর বাকি দিনগুলি
হাসপাতালের মর্গেই তার মরদেহ পড়ে ছিল। আরশাদ আলী ছেলে নুর ইসলাম জানান, বাবার পাসপোর্ট মোহাম্মদ উল্লেখ
ছিল না। আর জাতীয় পরিচয়পত্রে মোহাম্মদ উল্লেখ রয়েছে। বাবার মৃত্যুর পর
আমরা মরদেহ চাইলে নাম নিয়ে জটিলতা সৃষ্টি হয়। পরে আমরা হিলির স্থলবন্দরের পুলিশ ও বিজিবি সদস্যদের সহযোগিতা নিয়ে মরদেহ ফেরত চাইলে সোমবার রাতে ফেরত দেয় বিএসএফ সদস্যরা।
মঙ্গলবার সন্ধায় আরশাদ আলির নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক
গোরস্থানে দাফন করা হয়েছে।বালিয়াডাঙ্গী থানার ওসি হাসিবুল ইসলাম জানান, পরিবারের লোকজন বিষয়টি আমাদের জানাননি। জানালে আমরা আমাদের জায়গা থেকে সহযোগিতা করার চেষ্টা করতাম।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

৯ দিন পর ভারত ফেরত দিলআরশাদের মরদেহ

আপডেট সময় : ১১:০৪:২৫ পূর্বাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২০