সংবাদ শিরোনাম ::
ঝালকাঠি ছাত্রী উত্যক্তকারী যুবকের ১৫ দিনের দন্ড
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৫:০০:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২০ ১৫৪ বার পড়া হয়েছে

ঝালকাঠি প্রতিনিধি:ঝালকাঠির নলছিটিতে স্কুলছাত্রীকে উত্যক্তকারী এক যুবককে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার বিকেলে নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা সিকদারের আদালত এ দন্ড দিয়েছেন।দন্ডিত যুবক মাসুম হাওলাদার ওই উপজেলার রানাপাশা ইউনিয়ন এর সইলা বুনিয়া গ্রামের আবুল হোসেন হাওলাদারের ছেলে।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানাগেছে, স্থানীয় একটি স্কুলের দশম শ্রেণির এক ছাত্রীকে স্কুলে যাওয়া আসার পথে উত্যক্ত করে আসছিলো ওই যুবক।গত রোববার বিকেলে ঘরে কেউ না থাকার সুযোগে ছাত্রীটির বাড়িতে গিয়েও উত্যক্ত করে মাসুম। এ সময় মেয়েটির ডাক চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসলে বখাটে মাসুম পালিয়ে যায়।আজ মঙ্গলবার এলাকাবাসী মাসুমকে ধরে প্রথমে থানায় সোপর্দ করে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার ভ্রাম্যমান আদালতে হাজির করলে দন্ড দেয়া হয়।


























