সংবাদ শিরোনাম ::
মাওলানা ভাসানীর জীবনাদার্শ নলছিটিতে ক্লুলেস হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার চুয়াডাঙ্গায় কলেজছাত্রীর আত্মহত্যা সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক ও দুর্নীতিমুক্ত ওয়ার্ড গড়ার প্রত্যয়ে দলিল উদ্দিন মোল্লার উঠান বৈঠক। আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ঝালকাঠিতে জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল দর্শনায় ট্রেন থামিয়ে দুর্বৃত্তরা ট্রেনের ইঞ্জিনের কেবিনের কাচ ভেঙে ভেতরে ঢুকে লোকোমাস্টার ও সহকারী লোকোমাস্টারকে এলোপাতারি কুপিয়ে জখম করেছে। ইউএনওর বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ ও মানববন্ধন বানারীপাড়ায় সাবেক পৌর কাউন্সিলর ইউনুস মিয়া গ্রেপ্তার ভান্ডারিয়ায় ডিএমএফ দিয়ে চোখের চিকিৎসা, গ্রামীণ চক্ষু চিকিৎসা কেন্দ্রে ২৫ হাজার টাকা জরিমানা বরিশাল বিএম কলেজের নতুন অধ্যক্ষ ড.মাহমুদুল ইসলাম

কালেমা পড়তে পড়তেই মিম্বার থেকে নিচে পড়ে যান এবং ইন্তেকাল করেন।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:২৬:৩০ অপরাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২০ ২৩৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক:: জুমার নামাজের আগে খুতবা শুরু করেন ইমাম শায়খ আবুল আজম ত্বহা। মিসরের ওররাক রাজ্যের গিজায় অবস্থিত মসজিদ আল হাবিবে ঘটনাটি ঘটে। খুতবা দেয়ার সময় খতিব আবুল আজম ত্বহা কালেমা পড়তে পড়তেই মিম্বার থেকে নিচে পড়ে যান এবং ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন…)।

আল জাজিরা আরবি গণমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়, গত শুক্রবার শায়খ আবুল আজম ত্বহা প্রায় ৪০ বছর ধরে মিসরের বিভিন্ন অঞ্চলে ইসলামের দাঈ হিসেবে দাওয়াতি কাজ করে গেছেন। তিনি সাধারণ মানুষের কাছে ব্যাপক জনপ্রিয় দাঈ হিসেবে পরিচিত ছিলেন। তিনি এ মসজিদে দীর্ঘদিন ধরে খতিবের দায়িত্ব পালন করে আসছিলেন।

তার ইন্তেকালের মুহূর্তের একটি অডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। অডিওতে তাকে কালেমা পড়তে শোনা যায়। আর তারপরই উপস্থিত জনতার শোরগোল শুরু হয়ে যায়।

মুসল্লিরা আরো জানান, খুতবা শুরু করে তিনি হামদ ও ছানার পরই কালিমা পড়া শুরু করেন এবং তার কণ্ঠ রুদ্ধ হয়ে আসার পাশাপাশি সজিদে উপস্থিত মুসল্লিদের সামনেই খুতবার মিম্বর থেকে নিচে পড়ে যান।

শায়খ আবুল আজম ত্বহার পরিবারের তথ্য মতে, ওইদিন পর্যন্ত তিনি পরিপূর্ণ সুস্থ ছিলেন। প্রতিদিনের মতো খুব ভোরে ঘুম থেকে জেগে তাহাজ্জুদের নামাজ আদায় করেন। ফজর আদায়ের পর তিন পারা কুরআন শরিফ তেলাওয়াত করে পরিবারের সবার সঙ্গে সকালের নাশতা করেন এবং জুমার প্রস্তুতির জন্য গোসল করে বাসা থেকে মসজিদে আসেন। এরপর তার মৃত্যু হয়।

শুক্রবার বাদ আসর তার জানাজা অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

কালেমা পড়তে পড়তেই মিম্বার থেকে নিচে পড়ে যান এবং ইন্তেকাল করেন।

আপডেট সময় : ০২:২৬:৩০ অপরাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২০