সংবাদ শিরোনাম ::
অগ্রিম সতর্কতা: শুরু হওয়ার আগেই ৭,০০০ রিংগিতের নতুন ‘ভিসা ফাঁদ’ পাকাচ্ছে সিন্ডিকেট বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত কাঠালিয়ায় পাথর বোঝাই ট্রাকসহ আয়রন ব্রিজ ধস: আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ, চরম দুর্ভোগ আরাফাত রহমান কোকো স্মৃতি সুইজগেট মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দীর্ঘ ১৭ বছর দেশের মানুষ স্বাধীনভাবে মতপ্রকাশ করতে পারেনি – জয়নুল আবেদীন এমপি বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

ছেলের এসএসসি পরীক্ষার দেখতে গিয়ে বাবার মৃত্যু।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:২৯:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২০ ১৭৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক:: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় ছেলের এসএসসি পরীক্ষার আসন বিন্যাস দেখতে গিয়ে লাশ হয়েছেন বাবা খোরশেদ আলম (৬৮)। রোববার (২ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার সলিমগঞ্জ ইউনিয়নের সলিমগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

নিহত খোরশেদ উপজেলার বড়িকান্দি ইউনিয়নের মোক্তারামপুর গ্রামের বাসিন্দা। তার ছেলে আমীরুল ইসলাম এবার সলিমগঞ্জ এ আর এম উচ্চবিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিতে যাচ্ছে। এই ঘটনায় রাসেল মিয়া নামের এক শিক্ষার্থী আহত হয়েছে।

আহত রাসেল পার্শ্ববর্তী নরসিংদীর রায়পুরা উপজেলার গাজীপুরা গ্রামের জিয়াউর রহমানের ছেলে। সে সলিমগঞ্জ ইউনিয়নের বাড়াইল গ্রামে তার খালাবাড়িতে থেকে লেখাপড়া করে। তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা যায়, খোরশেদ আলম ছেলে আমিরুলের এসএসসি পরীক্ষার আসন দেখতে উপজেলার সলিমগঞ্জ বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রে যান। কিন্তু স্কুলের ফটক বন্ধ থাকায় তিনি ফটকে থাকা তোরণের নিচে দাঁড়িয়ে ছিলেন। এ সময় কয়েকজন পরীক্ষার্থী তোরণের ওপরে উঠে ভেতরে ঢোকার চেষ্টা করে। এতে তোরণের ওপরের অংশ ভেঙে নিচে দাঁড়িয়ে থাকা খোরশেদ আলমের মাথায় পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

সলিমগঞ্জ পুলিশ ক্যাম্প ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম জানান, লাশের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হবে।

নবীনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রণোজিত রায় সাংবাদিকদের জানান, স্কুলের গেট তালাবদ্ধ থাকায় কয়েকজন পরীক্ষার্থী নিজেদের আসন বিন্যাস দেখতে গেটের উপরে উঠে ভেতরে ঢোকার চেষ্টা করে। এতেই তোরণের উপরি অংশ ভেঙে নিচে দাঁড়ানো খোরশেদ আলমের মাথায় আঘাত লাগে। এ ঘটনায় রাসেল মিয়া নামের একজন পরীক্ষার্থীও আহত হয়েছে। তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ছেলের এসএসসি পরীক্ষার দেখতে গিয়ে বাবার মৃত্যু।

আপডেট সময় : ০৮:২৯:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২০