সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা সুমন হত্যার বিচার ও খুনির ফাঁসির দাবিতে কবাই ইউনিয়ন বিএনপির মানববন্ধন ঘোড়াঘাটের পাশা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেনের চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় নাগরিক সেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা, বাবুগঞ্জ ডিগ্রি কলেজের আয়োজনে মাদকবিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল পরিচ্ছন্নতা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি সবার দায়িত্ব’: বাবুগঞ্জে এমপি জয়নুল আবেদীন। তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি ভার্চ্যুয়ালি উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

প্রেমিকের মুখ ঝলসে দিয়েছে এক তরুণী। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:০৭:২৯ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২০ ১৬২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক:: এসিড ছুড়ে প্রেমিকের মুখ ঝলসে দিয়েছে এক তরুণী। জানা যায়, বিয়েতে রাজি না হওয়ায় প্রেমিক রোহিত যাদবকে এসিড ছুড়ে মারে ২০ বছর বয়সী ওই নারী। এই মর্মান্তিক ব্যতিক্রমী ঘটনাটি ঘটেছে ভারতের উত্তর প্রদেশের উন্নাহ জেলায়।

পুলিশের বরাত দিয়ে ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস জানায়, মাস কয়েক আগে প্রতিবেশী যুবক রোহিত যাদবের (২৫) সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছিল তাইবা আহমেদ নামের মুসলিম তরুণী। তারা চুটিয়ে প্রেম করছিল। কিন্তু হঠাৎ করেই সম্পর্কে চিড় ধরে। তাইবার সঙ্গে একতরফাভাবে সম্পর্ক ছিন্ন করে রোহিত। এতে রেগে যান প্রেমিকা তাইবা।

প্রতিশোধ নিতে মঙ্গলবার দিনগত রাত আড়াইটার দিকে এক বোতল এসিড নিয়ে রোহিতের বাড়িতে যায় সে। এসময় গোয়াল ঘরে কাজ করছিল রোহিত। এত রাতে তাইবাকে দেখে অবাক হয়ে যায় রোহিত। এসময় দুজনের মধ্যে কথা কাাটাকাটি হয়। এক পর্যায়ে রোহিতের ওপর এসিড ছুড়ে মারে তাইবা।

বর্তমানে স্থানীয় এক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে রোহিত। এসিডে তার দেহের ২০ শতাংশ ঝলসে গেছে। তবে তার ক্ষত তেমন গুরুতর নয়। তাকে দু দিন পর হাসপাতাল থেকে রিলিজ দেয়া হবে বলে জানা গেছে।

এ ঘটনায় বুধবার সকালে তাইবাকে আটক করেছে পুলিশ।

এদিকে রোহিতের ছোট ভাই মোহিত দাবি করেছে, তাইবার সঙ্গে তার ভাইয়ের কোনো সম্পর্ক ছিল না। বরং তাইবা রোহিতকে ক্রমাগত প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলো। কিন্তু রোহিত তার প্রস্তাবে রাজি না হওয়ায় তাকে এসিড ছুড়ে মেরেছে ওই নারী।

তবে রোহিতের এক চাচা জানান, তাইবার পরিবারের সঙ্গে অনেক দিন ধরে তাদের জানাশোনা। এসিড ছুড়ে মারার ঘটনায় তাইবার বাবা অত্যন্ত লজ্জিত।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

প্রেমিকের মুখ ঝলসে দিয়েছে এক তরুণী। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ১০:০৭:২৯ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২০