সংবাদ শিরোনাম ::
নলছিটিতে ১৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চুয়াডাঙ্গায় জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বিজয়নগর থানার, আহসান উল্লাহ, রাজাপুরে মাদকের আখড়ায় অভিযান: ইয়াবাসহ আটক ২, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ঝালকাঠিতে রোগী বহনকারী অ্যাম্বুলেন্স খাদ্যে পড়ে আহত ১, পা ভাঙল রোগীর দামুড়হুদার মদনায় বিস্কুট ফ্যাক্টারিতে আগুন ক্ষতি প্রায় ৮ লক্ষাধিক ভরা মৌসুমেও ইলিশের আকাল বৈরী আবহাওয়া, জলবায়ু পরিবর্তন ও অবৈধ জালে সংকটে সুন্দরবন উপকূলের মৎস্য অর্থনীতি সাগরে নেই ট্রলার, আড়তে নেই মাছ বানারীপাড়ায় বিএনপি নেতা সাইফুল ইসলাম রকি তেতলা পিজিএস স্কুলের সভাপতি বরিশালে সিভিল সার্জনের অপসারনের দাবীতে কক্ষে তালা বাবুগঞ্জে মাদক, চুরি-ডাকাতি ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা।

যুবলীগের সদ্য সম্পাদককে কুপিয়ে পায়ের রগ কেটে দিয়েছে স্থানীয়রা। আজকের ক্রাইম নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৫৮:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২০ ১৬৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক
চাঁদাবাজির অভিযোগে রাঙ্গামাটি পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড যুবলীগের সদ্য বহিষ্কৃত সাধারণ সম্পাদক মো. নাসিরকে কুপিয়ে পায়ের রগ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (২৭ জানুয়ারি) রাতে শহরে হ্যাপির মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কয়েকজন যুবক হ্যাপির মোড় এলাকা থেকে নাসিরকে জোর করে প্রত্যাশা ক্লাব এলাকায় ধরে নিয়ে যায়। ওই যুবকদের মধ্যে কয়েকজন চিহ্নিত বখাটে। সেখানে নাসিরকে ব্যাপক মারধর ও কুপিয়ে পায়ের রগ কেটে দেয়া হয়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় নাসিরকে উদ্ধার করে রাঙ্গামাটি সদর হাসপাতালের নিয়ে যান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রাঙ্গামাটি কোতয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহিদ হোসেন রনি জানান, গুরুতর আহত নাসির এখনও অপারেশন থিয়েটারে। তার পায়ের রগ কেটে দেয়া হয়েছে এবং মাথায়ও কোপানো হয়েছে। প্রাথমিকভাবে আমরা বিষয়টি দলীয় গ্রুপিংয়ের কারণে হয়েছে বলেই জেনেছি। এই ব্যাপারে অভিযোগের ভিত্তিতে পরবর্তীতে আইনি পদক্ষেপ নেয়া হবে।

এদিকে এর আগে দুপুরে স্থানীয় একটি গণমাধ্যমের কাছে নাসির দাবি করেন- দলীয় গ্রুপিং এবং ফরেস্টরোডের দোকানের প্লট নিয়ে বিরোধের কারণেই দখলবাজরা তাকে ‘অমূলক ও মিথ্যা’ অভিযোগে বহিষ্কার করা হয়েছে। এ সময় তিনি কয়েকজন যুবলীগ ও ছাত্রলীগ নেতার নামও উল্লেখ করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

যুবলীগের সদ্য সম্পাদককে কুপিয়ে পায়ের রগ কেটে দিয়েছে স্থানীয়রা। আজকের ক্রাইম নিউজ

আপডেট সময় : ০৬:৫৮:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২০