সংবাদ শিরোনাম ::
ঝালকাঠি সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে দুদকের অভিযান। আজকের ক্রাইম-নিউজ
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০২:১৫:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২০ ২৪১ বার পড়া হয়েছে

ঝালকাঠি প্রতিনিধি:হটলাইনে অভিযোগ পেয়ে ঝালকাঠি সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসিতে) অভিযান চালিয়েছে দুদক। মঙ্গলবার (২৮ জানুয়ারি) দুপুরে ঝালকাঠি শহরতলীর বিকনা এলাকার টিটিসি ভবনে দুদক বরিশাল কার্যালয়ের উপ-সহকারী পরিচালক হাফিজুর রহমানের নেতৃত্বে অভিযান চালায় প্রতিষ্ঠানটির একটি একটি দল। তবে তদন্তের স্বার্থে ক্যামেরার সামনে কোন কথা বলতে রাজি হয়নি দুদকের কর্মকর্তারা।
এর আগে ঝালকাঠী টিটিসিতে বিদেশগামী শিক্ষার্থীদের প্রশিক্ষণে অতিরিক্ত অর্থ আদায়সহ বিভিন্ন বিষয় নিয়ে আউট সোর্সিংয়ের এক কর্মচারীর অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়েছিলো জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।


























