সংবাদ শিরোনাম ::
অগ্রিম সতর্কতা: শুরু হওয়ার আগেই ৭,০০০ রিংগিতের নতুন ‘ভিসা ফাঁদ’ পাকাচ্ছে সিন্ডিকেট বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত কাঠালিয়ায় পাথর বোঝাই ট্রাকসহ আয়রন ব্রিজ ধস: আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ, চরম দুর্ভোগ আরাফাত রহমান কোকো স্মৃতি সুইজগেট মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দীর্ঘ ১৭ বছর দেশের মানুষ স্বাধীনভাবে মতপ্রকাশ করতে পারেনি – জয়নুল আবেদীন এমপি বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

আগামীকাল থেকে সারাদেশে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা বাড়বে শীতের প্রকোপ।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৪১:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২০ ২১৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক:: হাড়কাঁপানো শীতে জবুথুবু জনজীবন। শহর থেকে গ্রাম সর্বত্র শীতের প্রকোপ। গত কয়েকদিন ধরে টানা এই শীতে অনেকে অসুস্থ হয়ে পড়ছেন।
দেশের কোথাও কোথাও শৈত্য প্রবাহও বইছে। এই হিম শীতল পরিবেশকে আরও সান দিতে আসছে বৃষ্টি। আগামীকাল বুধবার থেকে রাজধানী ঢাকাসহ সারাদেশে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনার কথা বলছে আবহাওয়া অফিস।

আবহাওয়া অফিস মাঘের শুরুতে বৃষ্টিসহ তীব্র শীতের পূর্বাভাস দিয়ে আসছিল। আজ মাঘ মাসের ১৪ তারিখ। দেশের উত্তর ও পূর্বাঞ্চলে শৈত্যপ্রবাহ চলছে।

আবহাওয়া অফিস বলছে, আগামীকাল বুধবার রাজধানীসহ সারাদেশের বিভিন্ন স্থানে গুঁড়ি গুঁড়ি থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। এতে দিনের তাপমাত্রা আরও কমবে। শীতের তীব্রতা আরও বাড়বে।

আবহাওয়াবিদ মনোয়ার হোসেন গণমাধ্যমকে বলেন, বুধবার সন্ধ্যার পর দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এতে দিনের তাপমাত্রা কমতে পারে। শীতের তীব্রতা বাড়তে পারে। মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। তবে রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। আরও তিনদিন বৃষ্টি অব্যাহত থাকতে পারে।

সোমবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৭.৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় যশোর ও তেঁতুলিয়ায় এবং সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় টেকনাফে ২৮.৩ ডিগ্রি সেলসিয়াস।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

আগামীকাল থেকে সারাদেশে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা বাড়বে শীতের প্রকোপ।

আপডেট সময় : ০৬:৪১:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২০