সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা সুমন হত্যার বিচার ও খুনির ফাঁসির দাবিতে কবাই ইউনিয়ন বিএনপির মানববন্ধন ঘোড়াঘাটের পাশা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেনের চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় নাগরিক সেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা, বাবুগঞ্জ ডিগ্রি কলেজের আয়োজনে মাদকবিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল পরিচ্ছন্নতা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি সবার দায়িত্ব’: বাবুগঞ্জে এমপি জয়নুল আবেদীন। তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি ভার্চ্যুয়ালি উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

নারী সেজে রাস্তায় টহল দেয়া শুরু করেছেন ভারতীয় পুলিশ সদস্যরা। আজকের ক্রাইম নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৪১:২৪ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২০ ১৪০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ মিনারুল ইসলাম ভ্রাম্যমাণ প্রতিনিধি/মোঃ আমিনুল ইসলাম দামুড়হুদা বিশেষ প্রতিনিধি::-

উত্ত্যক্তকারীদের ধরতে সাধারণ নারী সেজে রাস্তায় টহল দেয়া শুরু করেছেন ভারতীয় পুলিশ সদস্যরা। গত বৃহস্পতিবার থেকে কয়েকটি দলে ভাগ হয়ে এই অভিযান শুরু করেন পশ্চিমবঙ্গের মানিকতলা থানার পুলিশ সদস্যরা। অভিযানের প্রথম দিনেই দুই যুবককে গ্রেফতার করেছে ওই নারী পুলিশ সদস্যরা।
পুলিশের বরাতে আনন্দাবাজার পত্রিকা জানিয়েছে, মানিকতলা থানার বিভিন্ন বাসস্টপ, বাজার, শপিংমল, অটোস্ট্যান্ড, বিধাননগর স্টেশন এবং উল্টোডাঙা প্রধান সড়কে বিকালের পর থেকেই রাস্তায় নেমেছে ওই নারী বাহিনী। তাদের সহযোগিতা করছেন থানার পুরুষ সদস্যরা। নারী পুলিশ সদস্যরা সাদা পোশাকে জনবহুল এলাকায় দাঁড়িয়ে থাকছেন। কিছুটা দূরে থাকছেন থানার অন্য কর্মীরা। কোনো ব্যক্তি ওই নারী কর্মীদের সঙ্গে গায়ে পড়ে কথা বলতে গেলে বা তাদের দেখে কটূক্তি করলেই অন্য পুলিশ কর্মীরা গিয়ে ওই ব্যক্তিকে আটক করছেন। পরে থানায় নিয়ে গিয়ে গ্রেফতার করে আদালতে পাঠানো হচ্ছে তাদের।
মানিকতলা থানার এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন বেশ কয়েক দিন ধরে ইভটিজ়িংয়ের অভিযোগ আসছিল। তাই বিশেষ নারী বাহিনী উইনার্স এর কায়দায় একটি দলকে মোকাবেলায় নামানো হয়েছে।
এই দলের সাফল্য দেখে শহরের বাকি থানা এলাকাতেও ওই ধরনের বাহিনীকে নামানোর কথা ভাবা হবে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নারী সেজে রাস্তায় টহল দেয়া শুরু করেছেন ভারতীয় পুলিশ সদস্যরা। আজকের ক্রাইম নিউজ

আপডেট সময় : ০৭:৪১:২৪ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২০