সংবাদ শিরোনাম ::
চুয়াডাঙ্গার বালিকা বিদ্যালয়ের সামনের দেয়ালে ‘জয় বাংলা’ স্লোগান!লিখন,পরে মুছন ঝালকাঠিতে ১৫০ কোটি টাকা ব্যয়ে সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ড.জিয়াউদ্দিন হায়দার দামুড়হুদা মডেল থানা পুলিশের হাতে ইয়াবাসহ ৭ আসামী গ্রেফতার শিক্ষার্থীদের শুধু সনদ অর্জন নয়, দক্ষ ও মানবিক মানুষ হতে হবে: জিয়াউদ্দিন হায়দার উজিরপুরে শ্রমিকদল নেতার নেতৃত্বে সরকারি রাস্তার চার কিলোমিটার এলাকার গাছ লুটের মহোৎসব ঝালকাঠিতে ৩০ পিস ইয়াবাসহ দুই যুবক আটক আলমডাঙ্গার স্বপন ফেসবুকে রাজনৈতিক পোস্ট দেয়ায় যুবলীগ নেতা গ্রেপ্তার বাবুগঞ্জে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে দ্বিতীয় পর্যায়ের প্রশিক্ষণ শুরু। প্রবাসীর ৬৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগ দুলাভাইয়ের বিরুদ্ধে, বাড়ি থেকেও উচ্ছেদের হুমকি ডিসেম্বরে আপা আসবে তাই চলে যাচ্ছি বিদায় বাংলাদেশ আসিফ মাহমুদ

করোনা ভাইরাসে ৬ কোটি মানুষের মৃত্যুর শঙ্কা প্রকাশ। আজকের ক্রাইম নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৫৪:২৫ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২০ ৬১০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাপ ও বাদুড়ের শরীর থেকে মানবদেহে আক্রমণকারী করোনো ভাইরাস ১২ দেশে ছড়িয়েছে পড়েছে। ইতোমধ্যে যা চীনে মহামারী রূপ নিয়েছে। ফলে বিশ্বজুড়ে ভয়াবহ বিপর্যয় নেমে আসার শঙ্কা দেখা দিয়েছে। এর আগে করোনা ভাইরাসে প্রায় ৬ কোটি মানুষের মৃত্যুর আশঙ্কা প্রকাশ করে মার্কিন গবেষণা সংস্থা।

যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ডেইলি মেইল গতকাল শনিবার এ খবর দিয়েছে।

খবরে বলা হয়েছে, করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার প্রায় তিন মাস আগে যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য বিশেষজ্ঞরা বিষয়টি জানতে পেরেছিলেন। তারা পরবর্তী ১৮ মাসের মধ্যে বিশ্বের বিভিন্ন প্রান্তে এ ভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কা জানিয়েছিলেন।
সাড়ে ছয় কোটি মানুষ উজাড় হয়ে যাবে বলে সতর্ক করেছিল যুক্তরাষ্ট্র। মহামারী আকারে ছড়িয়ে পড়ার অন্তত তিন মাস আগেই এ ব্যাপারে সতর্কতা জারি করেছিলেন যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য বিশেষজ্ঞরা।

যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য সম্পর্কিত বিখ্যাত গবেষণা কেন্দ্র জন হপকিন্স সেন্টার ফর হেলথ সিকিউরিটি গত বছরের অক্টোবর এ আশঙ্কার কথা প্রকাশ করেছিল।

মার্কিন বিশেষজ্ঞদের আশঙ্কার তিন মাস পর গত বছরের ৩১ ডিসেম্বর চীনের উহানে প্রথম করোনা ভাইরাস দেখা দেয়। এরপরই এ প্রাণঘাতী ভাইরাস দেশজুড়ে ছড়িয়ে পড়ে।

এদিকে দক্ষিণ-পূর্ব এশিয়ার পর ইউরোপ-আমেরিকা এমনকি দক্ষিণ এশিয়ার নেপালেও ভাইরাসটিতে আক্রান্ত রোগীর সন্ধান মিলেছে। মহামারী ঠেকাতে বিভিন্ন দেশের স্বাস্থ্য কর্তৃপক্ষের তুমুল লড়াইয়ের মধ্যে চীনসহ ১২ দেশে নতুন এ করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা এক হাজার ৩০০ ছাড়িয়ে গেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

করোনা ভাইরাসে ৬ কোটি মানুষের মৃত্যুর শঙ্কা প্রকাশ। আজকের ক্রাইম নিউজ

আপডেট সময় : ১১:৫৪:২৫ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২০